পয়লা বৈশাখে আগেই ঘর সাফ করার প্ল্যান করছেন? রইল চটজলদি পরিষ্কার করার উপায়
হিন্দুধর্মে পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই পয়লা বৈশাখে অনেকেই বাড়িতেই লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন। আর এই সময়ে সকলেই কিন্তু বাড়ি আগে থেকে পরিষ্কার করে রাখেন।
তাছাড়া এই বিশেষ দিনে অনেকের বাড়িতেই কিন্তু আত্মীয়-স্বজনের আনাগোনা লেগে থাকে। আর তাই গোটা বাড়ি অনেকেই রঙ করেন। তাই এই বিশেষ সময়ের আগেই আপনি কিন্তু আপনার বাড়ি পরিষ্কার করে ফেলতে পারেন। কীভাবে ঘর পরিষ্কার করার প্ল্যান করবেন আপনি, জানুন।

ঝুল, পাখা পরিষ্কার করুন
প্রথমে মনে রাখবেন, গোটা বাড়ি পরিষ্কার করবার জন্য একদিনই বেছে নেবেন না। এতে কিন্তু আপনার উপর প্রচন্ড চাপ পড়ে যাবে। তাই একেক দিন করে একেকটি ঘর পরিষ্কার করুন। প্রথমে আপনার ঘরের ঝুল, পাখা ভালোভাবে ঝেড়ে নিতে হবে। তবে এসময় কিন্তু অবশ্যই মাথা, মুখে কাপড় দিয়ে ঢেকে নিয়ে করবেন।
আসাবপত্র
প্রথমে আপনার কাঠের আসবাবপত্র গুলোকে হালকা ভেজা কাপড় দিয়ে মুছে তার উপরে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। আর অন্য আসবাবপত্রগুলো আপনি কিন্তু পরিষ্কার কাপড়ে মুছে নিতে পারেন। এতে কিন্তু আপনার ময়লা চটজলদি উঠে যাবে।
কার্পেট
যদি আপনার বাড়িতে কার্পেট পাতা থাকে, তা কিন্তু পরিষ্কার করা খুব সোজা। এতে আপনি কিছুটা বেকিং পাউডার কিংবা ডিটারজেন্ট ছিটিয়ে দিন। তারপরে ভালোভাবে এটিকে জলে ধুয়ে নিন। তাহলেই দেখবেন এর থেকে দুর্গন্ধ, নোংরা সব বেরিয়ে যাচ্ছে। তারপরে রোদে শুকিয়ে নিন।
ছেঁড়া জিনিস
বাড়িতে যে ছিঁড়ে যাওয়া কিংবা অব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু এসময় বাড়ি থেকে বিদায় করে দেবেন। তাই কিন্তু মঙ্গলজনক হবে আপনার পরিবারের জন্য।
এই জায়গাগুলিতে ঝাঁট দিন
বাড়ি পরিষ্কার করার সময় শুধু কিন্তু আসবাবপত্র পরিষ্কার করলেও হবে না। ঘরের কোনায় কোনায় আপনাকে ঝাঁট দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কারণ আলমারির পেছন থেকে দেওয়ালের পেছন থেকে টেবিলের কোনাতেও কিন্তু ময়লা জমে থাকে। তাই এগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
আয়না পরিষ্কার করুন
সকলের বাড়িতেই আয়না থাকে, তাই আয়না কিন্তু সবার প্রথম পরিষ্কার করতে হবে। আয়না পরিষ্কার করবার জন্য আপনি সামান্য ডিটারজেন্ট জলে নিয়ে আপনি শুকনো কাপড় দিয়ে আপনার আয়না পরিষ্কার করতে পারেন। এতে কিন্তু আপনার আয়নায় দাগও হবে না।
এখন থেকেই করুন
যদি পারেন নিত্যদিন অল্প অল্প করে এখন থেকেই বাড়ি পরিষ্কার করা শুরু করে দিন। এতে কিন্তু একবারে আপনাকে পয়লা বৈশাখের আগে চাপ নিতে হবে না। খুব সহজেই এই উপায় আপনি কিন্তু পয়লা বৈশাখের আগে ঘর পরিষ্কারের প্ল্যান করতে পারেন।












Click it and Unblock the Notifications