এই রোগীরা ভুলেও চিয়া বীজ মুখে তুলবেন না, কিন্তু, কেন, জানুন
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে হজম শক্তি বাড়ে। এমনকি হার্ট ভালো রাখতেও সাহায্য করে। চুল ভালো রাখতে সাহায্য করে এই বীজ। আপনি যদি নিত্যদিন চিয়া বীজ খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।
তবে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন বা যারা এই অসুখে ভুগছেন, তারা কিন্তু ভুলেও চীনা বীজ খাবেন না। এতে শরীরে তাদের বড় ক্ষতি হতে পারে। জানুন কারা কারা চিয়া বীজ খাবেন না।

- অ্যালার্জির সমস্যা
যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে কিংবা যাদের ত্বকে লাল হয় কিংবা ফুসকুড়ি হয়, ত্বক ফুলে যায়, চুলকানি হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, তারা কিন্তু ভুলেও চিয়া বীজ খাবেন না।
- বুকে যন্ত্রণা করে
এমন অনেকেই রয়েছেন যারা যেকোনও বীজ জাতীয় খাবার খেলে তাদের অ্যালার্জি হয় বা আপনার বুকে যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয়, তাহলে কিন্তু আগেই সাবধান হোন। এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
- ডায়রিয়া, গ্যাসের সমস্যা
চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই এই ফাইবার জাতীয় খাবার খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দূর হতে পারে। তবে যদি আপনার চিয়া বীজ খেলে পেট ব্যথা হয়, গ্যাস-অম্বলের সমস্যা হয় বা ডায়রিয়ার মতন সমস্যা হয়, তাহলে কিন্তু ভুলেও চিয়া বীজ খাবেন না।
- কিডনিতে পাথর
চিয়া বীজে অক্সালেট থাকে, অক্সলেট কিডনিতে পাথর তৈরি করতে কিন্তু সাহায্য করে। তাই প্রচুর পরিমাণে চিয়া বীজ খেলে শরীর খারাপ হবে। হতে পারে কিডনিতে পাথরও।
- রক্ত তরল রাখা
এই বীজে ভিটামিন কে থাকে, যা রক্ত ঘন রাখতে সাহায্য করে। যদি আপনি রক্ত তরল করার ওষুধ খান, তাহলে এই বীজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
- রক্তে শর্করার মাত্রা
যে সকল ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা বেশি, তাদের কিন্তু চিয়া বীজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- গর্ভাবস্থায়
যদি আপনি গর্ভাবস্থায় থাকেন বা শিশুকে বুকের দুধ খাওয়ান, তাহলে কিন্তু চিয়া বীজ খাওয়ার চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এতে কিন্তু আপনার শরীরের ক্ষতি হতে পারে।
- শিশুদের না খাওয়াই ভালো
বিশেষজ্ঞদের মতে, শিশুদের চিয়া বীজ না খাওয়ানোই ভালো। এতে তাদের অনেক সময় গ্যাসের সমস্যা হয়। তারা ভালোভাবে খাবার হজম করতে পারে না। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে চিয়া বীজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications