Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপ প্রবাহের সঙ্গেই বাড়ে এই রোগগুলির ঝুঁকি, এই উপায়ে সাবধানতা অবলম্বন করুন

ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। যে কারণে শরীরে নানান সমস্যা হয়। আইএমডি জানিয়েছে, মে মাসে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়েও বাড়বে। হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে হু হু করে বাড়বে। তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে এক থেকে চার গুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের জেরে স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে ব্যক্তিদের। তাই আগে থেকেই সাবধান হওয়া দরকার। প্রচন্ড তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য জনিত সমস্যা লেগেই থাকে। এই প্রচন্ড তাপপ্রবাহের কারণে কোন কোন রোগের সম্মুখীন হতে পারেন ব্যক্তিরা, জানুন।

summer


হিট স্ট্রোক

তীব্র দাবদাহের প্রভাবে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়বে। ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠে গেলেই হিট স্ট্রোকের হওয়ার ঝুঁকি সবথেকে বেশি। এই সময় যদি আপনি চিকিৎসকের পরামর্শ না নেন, তাহলে ব্যক্তিকে মৃত্যুর মুখেও যেতে হতে পারে। তাই এই সমস্যা এড়াতে আপনাকে বাইরে একদমই বেরোবেন না। হালকা খাবার খাবেন। দরকার ছাড়া দিনের বেলা ঘরের বাইরে একদমই বেরোবেন না।

ক্লান্ত লাগে, ঘাম হবে

তাপ প্রবাহের ফলে অনেক সময় শরীর খুব ক্লান্ত লাগে। এটি খুব সাধারণ সমস্যা বলে একদমই ভুল করবেন না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ এই সময়ে প্রচুর পরিমাণে ঘাম হয়। এই কারণে শরীর থেকে জল ও নুন কমতে থাকে। আর যে কারণে শরীরের সোডিয়ামের সমস্যা ঘাটতি দেখা দেয়। আর সোডিয়াম কমে যাওয়ার ব্যক্তি কিন্তু ক্লান্তবোধ করেন। যদি এই সময় আপনি তীব্র তাপ প্রবাহের ফলে আপনি ব্যায়াম করেন কিংবা প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনার স্ট্রোক হবার ঝুঁকি থাকবে। তাই এই সময় ভুলেও কঠিন কোনও ব্যায়াম কিংবা শারীরিকভাবে প্রচুর পরিশ্রম করা এড়িয়ে চলুন।

শরীর হাইড্রেট হতে দেবেন না

গরমকালের শরীরকে কখনোই জলশূন্য হতে দেবে না। কারণ জলশূন্য হলে শরীর ক্লান্ত লাগবে, মাথা ব্যথা করবে, মুখ শুকিয়ে যাবে, প্রস্রাবের পরিমাণ কমতে থাকবে। মাথা প্রচন্ড পরিমাণে ঘুরবে। এমন সমস্যা দেখলে বুঝবেন আপনার শরীরের জলশূন্য হয়ে গেছে। বিশেষত এই সমস্যার শিশু ও বয়স্ক ব্যক্তিদের হয়। তার যারা গুরুতর রোগে আক্রান্ত, তাদেরও কিন্তু এই সমস্যা হয়, তাই শরীরকে জলশূন্য হতে দেবেন না। এতে প্রচুর পরিমাণে জল খাবেন। সেই সঙ্গে জলীয় সেই সঙ্গে শশা, ফলের রস, তরমুজ ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু শরীরের জলের ঘাটতি হবে না।

পেশিতে খিঁচুনি, পেট ব্যথা হবে

তীব্র দাবদাহের প্রভাবে অনেক সময় পেশিতে যন্ত্রণা হয়, খিঁচুনি হয়। আবার গরমের কারণে প্রচুর পরিশ্রম করলে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণেও প্রচুর পরিমাণে ব্যক্তির ঘাম হয়। যে কারণে পেট, হাতে, পায়ে, পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয়। এগুলি কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। যদি আপনার গুরুতর সমস্যা বলে মনে হয়। শরীর খুব ক্লান্ত লাগে। হাতে, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। তাহলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেবেন।

তেল, মশলাযুক্ত খাবার খাবেন না

মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই গরমে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার শরীরের তাপমাত্রা হু হু করে বাড়তে পারে। তাছাড়াও হজমের সমস্যা দেখা দিতে পারে। বমি হতে পারে।

স্নান করবেন

এই গরমের সময় প্রচুর পরিমাণে স্নান করবেন। দিনে ২ বার হলে স্নান করবেন। যাতে শরীর ঠান্ডা থাকে। নিজের কাছে সবসময় খাওয়ার জল রাখুন। নাহলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শরীরে কষ্ট হবে আপনার।

ত্বক রোদে পুড়তে দেবেন না

তীব্র দাবদাহের সময় আপনি যদি অনেকক্ষণ রোদে থাকেন, তাহলে রোদে আপনার শরীরটা পুড়ে যেতে পারে অর্থাৎ অতিবেগুনিরশ্মি (uv) রশ্মি আপনার শরীরে ত্বকের ক্ষতি করবে। শরীর যদি আপনার রোদ্দুরে শরীর পুড়ে যায়, তাহলে আপনার ত্বকের ক্যানসার হতে পারে অর্থাৎ স্কিন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। আপনি তাই এইসব গরমকালে শরীরকে বেশি রোদ্দুরে রাখবেন না। ছাতা ব্যবহার করুন। সেই সঙ্গে মাথায় টুপি পরার চেষ্টা করুন।

এগুলি মানুন

এই তাপ্রবাহের ফলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিংবা হার্টের উপর যে চাপ পড়ে তা কিন্তু একজন ব্যক্তির জন্য অত্যন্ত মারাত্মক। বিশেষত, যাদের হার্ট খুব দুর্বল তাদের কিন্তু এই হার্টের উপর চাপ পড়বে। যা কিন্তু অত্যন্ত খারাপ। বিশেষজ্ঞদের মতে, রক্ত সঞ্চালনের সময় অনেক সময় তাদের হার্টের ওপর চাপ পড়ে।

এই জামা কাপড় পরবেন না

এই সময় সিন্থেটিক পোশাক পরা এড়িয়ে চলুন। সুতির জামা কাপড় পরুন। কোনও কারণ ছাড়া দিনের বেলা ঘরের বাইরে একদমই বেরোবেন না। ঘরের বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে জল রাখুন। শরীর খারাপ লাগলে চিকিৎসকের পরামর্শ নিন, না হলেই বিপদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+