রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারছেন না, শরীরে কোন কোন রোগ বাসা বাঁধছে আপনার, জানেন?
প্রত্যেকটি ব্যক্তিরই নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর খুব দরকার। ঘুম যদি ঠিকঠাক না হয়, শরীর খারাপ হতে থাকে। নিত্যদিন ৭ থেকে ৮ ঘণ্টা না ঘুমালে পরের দিন কাজের ক্ষমতা থাকে না।
পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রত্যেকটা মানুষের জন্য খুব প্রয়োজন। তবে এমন অনেকেই রয়েছেন, যারা প্রচুর পরিশ্রম করার পরেও সঠিকভাবে ঘুমোতে পারেন না। রাতে বিছানায় আসলেও ঘুম যেন তাদের আসতেই চায় না। আর ঘুম না হলেও স্বাস্থ্যের কিন্তু ভীষণ ক্ষতি হতে থাকে। জানেন পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে কী কী ক্ষতি হয় শরীরের।

- মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না
বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। মস্তিষ্কের ওপর খারাপ প্রভাব পড়ে। তাই কোনও কাজে আপনি ফোকাস রাখতে পারবেন না। কোনও কাজেরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। কর্মক্ষমতা কমতে থাকবে। দৈনন্দিন জীবনে কি করছেন, তা মনে রাখতে পারবেন না। ভালো কোনও চিন্তা আপনার মাথায় আসবে না।
- রোগ প্রতিরোধের ক্ষমতা কমে
যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, তাহলে শরীর থেকে প্রোটিন কমতে থাকে। রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। যে কারণে সর্দি ও ভাইরাস জনিত সমস্যা আপনার হতেই থাকবে। আপনাকে দেখলে খুব অসুস্থ লাগবে। তাই ভালোভাবে ঘুমাবার চেষ্টা করুন।
- হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসের ঝুঁকি কমে
যদি আপনি প্রত্যেকদিন ৭ থেকে ৮ ঘন্টা না ঘুমান, তাহলে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের শিকার হবেন আপনি। সেই সঙ্গে আপনার হাত-পা কাঁপতে থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকবে। তাই রোজ ৭-৮ ঘণ্টা ঘুমাবেন। না হলে নিজের ক্ষতি নিজেই করবেন।
- মানসিক চাপ বাড়তে থাকে
বিশেষজ্ঞরা বলছেন, যে ব্যক্তি নিত্যদিন ভালোভাবে ঘুমান না তাঁদের ঘুমের ঘাটতি হতে পারে। তার মানসিক চাপ বাড়তে থাকে। আর যে কারণে তার বিরক্তি লাগে, মেজাজ তার ভালো থাকে না। প্রত্যেকটি কাজে তাঁরা জোর পায় না। সকলের সঙ্গে তর্কাতর্কি করতে থাকে।
- ভালোভাবে ঘুমান
পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে শারীরিক ও মানসিকভাবেই মানুষ অসুস্থ হতে থাকে। তাছাড়াও আপনাকে নিয়মিত শরীরের যত্ন নিতে হবে। তাই আপনি ক্যাফেইন জাতীয় খাবার একদমই বেশি খাবেন না। রাতে ঘুমাবার আগে কখনোই চা বা কফি খাবেন না। পারলে হলুদ দিয়ে গরম দুধ খেতে পারেন। রাতে গরম দুধ খেলে খুব ভালো ঘুম হয়।












Click it and Unblock the Notifications