নয়া বছরে দাম্পত্য জীবনে থাকুক অটুট বন্ধন, একঘেয়েমি কাটিয়ে নতুন সুখের খোঁজ পেতে মানুন এগুলি
দাম্পত্য জীবনে সকলেরই প্রায় কমবেশি অশান্তি লেগে থাকে, আর এই কারণে এই বৈবাহিক সম্পর্ক বর্তমান সমাজে হয়ে গেছে নিস্তরঙ্গ! দুজন দুজনের জীবনে এতটাই ব্যস্ত থাকে যে একে অপরকে সময় দিয়ে উঠতে পারেন না, সে কারণে অনেক সময় দূরত্ব বাড়ছে, নিত্যনতুন অশান্তির দানা বাঁধছে।
বর্তমানে অশান্তির কারণেই কিন্তু বাড়ছে ডিভোর্সের সম্ভাবনাও। যদি দাম্পত্য জীবনে আপনি আরোও সুখী হতে চান ও আপনার সম্পর্ককে আরও রোমান্টিক করতে চান তাহলে নতুন বছরে এইগুলো মানতে পারেন তাহলে আপনিও সুখে থাকবেন, দেখুন সেগুলি কী কী।

- কাজের ফাঁকেও স্ত্রীকে সময় দিন
নতুন বছরই মান-অভিমান ভুলে দুজনে আরোও কাছাকাছি আসুন, কাজের বাইরে ও দুজন দুজনকে সময় দিন। যদি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন সেখান থেকে কিছুটা সময় বার করে স্ত্রীকে দিন। অফিসে থাকার সময় মাঝে মধ্যে, কাজের ফাঁকে আপনার স্ত্রী সঙ্গে কথা বলুন। তাতে আপনার সম্পর্ক আরোও সুন্দর হবে।
- মনের কথা শেয়ার ক্রুন
ছুটির দিনে আপনারা একসঙ্গে দুজনে ঘুরতে যান এবং মনের কথা শেয়ার করুন। রান্না করা খাবার খান একসঙ্গে বসে খান, তাহলে দেখবেন আপনাদের মধ্যে যে অশান্তি গুলো ছিল সেগুলো থেকে বের হতে পারবেন।
- দুজন দুজনকে ভালো লাগার কথা শেয়ার করুন
সাংসারিক কথা আপনারা দুজনে একসঙ্গে বলুন, তাতে যে সমস্যা বা তাতে আপনার ভালো লাগাটাও আপনি আপনার স্ত্রীকে বলতে পারবেন। আপনার সঙ্গিনীর সঙ্গে মনের কথা আপনি বলতে পারবেন। তারপরেই আপনারা ভবিষ্যতের কথা আলোচনা ক্রুন।
- আলিঙ্গন ক্রুন
অহেতুক ঝগড়া করা বন্ধ করে দিন নিজেরা, নিজেদের মাথা ঠান্ডা রাখুন। ঝগড়া করলে কখনোও অশান্তির সমাধান হয় না। দুজনে দুজনকে আলিঙ্গন করুন এবং নিজেদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুন। এতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে। নিজেরা নিজেদের মধ্যে আনন্দে থাকুন।
- যেকোনও কাজের সিদ্ধান্ত নেবেন একসঙ্গে
নিজের ইচ্ছা আপনি আপনার স্ত্রীর ওপর চাপিয়ে দেবেন না। দুজন দুজনের ইচ্ছার গুরুত্ব দিয়ে একা কোনও সিদ্ধান্ত নেবেন না। দুজনে মিলে সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং ইতিবাচক মানসিকতার রাখার রেজোলিউশন রাখার চেষ্টা করুন । সব জিনিসকে নেগেটিভ ভাবে নেবেন না, এতে আপনার সম্পর্ক আরোও ভালো থাকবে।
- যৌন চাহিদাকে গুরুত্ব দিন
মানসিক চাহিদার পাশাপাশি যৌন চাহিদাকেও গুরুত্ব দিন। দাম্পত্য জীবনে দেখবেন তাহলে অশান্তি থেকে বের হতে পারবেন। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বের হোন। এমন অনেকেই রয়েছেন যাদের বিয়ের পরেই কিছুদিনের মধ্যেই যৌন মিলনের আগ্রহ হারান, সেক্ষেত্রে অনেক সময়ে কিন্তু অশান্তির বাড়তে থাকে, নতুন বছরের সমস্ত অশান্তি ভুলে দাম্পত্য জীবনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুখে থাকুন এই টিপসগুলি ফলো করে।












Click it and Unblock the Notifications