National Youth Day 2025: স্বামী বিবেকানন্দের এই বাণীগুলি আজও যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা যোগায়

প্রতি বছর ১২ জানুয়ারি পালিত হয় 'বিশ্ব যুব দিবস’। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যেই এদিন পালন করে থাকেন সকলে। তাঁকে শ্রদ্ধা জানাতেই দেশজুড়ে নানান কর্মসূচি, অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাঁর এমন কিছু বাণী রয়েছে, যা আজও তরুণ সম্প্রদায়কে অনুপ্রেরণা জাগায়। রামকৃষ্ণদেব ছিলেন তাঁর আধ্যাত্মাধিকার গুরু। তাঁর থেকেই তিনি শিখেছিলেন, জীব সেবাই শিব সেবা, সকলের জীবের মধ্যে ভগবান বাস করে। জানুন তাঁর বিখ্যাত বাণীগুলি।

Swami Vivekananda

  • স্বামী বিবেকানন্দ বলেছেন, 'জেগে ওঠো, সর্বদা সচেতন থাকো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত থেমে যেও না’।
  • 'যারা তোমাকে সাহায্য করেন, তাঁদের কখনও ভুলেও যেও না। যারা তোমাকে ভালোবাসেন, তাঁদের কখনও ঘৃণা করো না। আর যারা তোমাকে সব সময় বিশ্বাস করে, তাঁদের কখনও ঠকিয়ও না।'
  • 'প্রতিদিন একবার হলেও নিজের সঙ্গে কথা বলো। নাহলে পৃথিবীতে বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে দেখা হবে না তোমার।'
  • 'যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন , ততক্ষণ আপনি ভগবানকেও বিশ্বাস করতে পারবেন না।'
  • 'নিত্যদিনের চলার পথে যদি আপনি কোনও সমস্যায় না পড়েন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে যাচ্ছেন।'
  • 'কোনও দিন কোনও বড় কাজ কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয় না। তাই কঠিন পরিশ্রম করুন।'
  • 'সবচেয়ে পাপ হল নিজেকে দুর্বল ভাবা’। তাই নিজেকে দুর্বল ভাববেন না।
  • 'নিজের দোষ থাকা সত্ত্বেও যদি আমরা নিজেকে ভালোবাসি। তবে অন্যদের দোষের কারণে কীভাবে তাঁদের ঘৃণা করব, কি করে?’
  • 'প্রতিটি মানুষের ধর্ম হল, নিজেকে সৎ রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখুন’। তাহলে জীবনে এগিয়ে যেতে পারেন।
  • মহাবিশ্বের সমস্ত শক্তি সকলের মধ্যে রয়েছে। আমরাই চোখের সামনে হাত রেখে কেঁদেছি, যে কি অন্ধকার!
  • যে কাজের জন্য আপনি প্রতিশ্রুতি দেন, তা সঠিক সময়ে করা উচিত, অন্যথায় মানুষ তাদের বিশ্বাস হারিয়ে ফেলে।
  • নিজের মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনও কাজকেই আপনি ছোট মনে করবেন না।
  • 'ধ্যান মূর্খদের ঋষিতে পরিণত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত, বোকারা কখনই ধ্যান করে না।'
  • 'অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন, ভুল জিনিস জীবন থেকে সরিয়ে ফেলুন। তবেই জীবনে এগোতে পারবেন’।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+