Mother's Day: কবে পালিত হবে মাতৃ দিবস, জানুন ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে
নিঃস্বার্থভাবে কেউ যদি ভালোবাসতে পারে, তিনি হলেন মা। মা মানে নাড়ির টান! জীবনের সমস্ত কিছুকে ত্যাগ করে সন্তানের সুখের জন্য সবকিছু করতে পারেন সেই মা-ই। মায়েদের ভালোবাসা ও সম্মান করার জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন হয় না। তবুও প্রতিবছর পালিত হয় মাতৃদিবস। চলতি বছর মাতৃ দিবস পালিত হবে মে মাসের দ্বিতীয় রবিবার, ১১ তারিখ। এই বিশেষ দিনটির ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে কি আপনি জানেন?
১৯১৪ সালের প্রেসিডেন্ট উড্রো উইলসন এই দিনটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন। এই দিনটি মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। এই দিনে মাকে সম্মান জানানোর জন্য বিশেষ দিন। প্রতিটি সন্তানের কাছে এই দিনটি অত্যন্ত বিশেষ। এই দিন বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়ে মাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলার একটি বিশেষ দিন। কঠোর পরিশ্রমের মাঝেও তাদের মুখে হাসি ফোটানোই প্রত্যেকটি সন্তানের কর্তব্য।

মাতৃ দিবস সকলের কাছে একটি বিশেষ দিন। যেদিন মায়ের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন। যিনি তার সন্তানকে ছোট থেকে বড় করেন। তার সুখের জন্য সব কিছু করে থাকেন। আর এই বিশেষ দিনে সন্তানরাও তার মাকে খুশিতে রাখার জন্য ঘুরতে নিয়ে যান, তাদের সঙ্গে সময় কাটান।
এই বিশেষ দিনে সকলেই মাতৃ দিবস পালন করেন। তবে পৃথিবীর সকল জায়গাতেই নানান ভাবে পালিত হয় মাতৃ দিবস। সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে একে অপরের থেকে আলাদা। তবে আমাদের দেশে এই বিশেষ দিনে সকলেই তার মায়েদের জন্য উপহার আনেন। সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠান। আবার বিদেশেও কিন্তু অনেকে তার মায়েদের কার্ড ও ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করেন।
জাপানে মা দিবসের উপহার হল ভালোবাসা ও কৃতজ্ঞতা। নেপালে মাতৃদিবস উদযাপনের একটি বিশেষ উৎসব পালন করা হয় যাকে বলা হয় মাতা তীর্থ আউন্সি। এই বিশেষ দিনে প্রত্যেকটি সন্তান যেন সকলের নিজেদের মায়ের সঙ্গে প্রচুর সময় কাটান। জাপানে মাতৃদিবসের দিন নানান উপহারে মায়েদের নানান উপহার দেওয়া হয়। বিশেষ উৎসবের পালন করে থাকেন সেখানকার বাসিন্দারা। যদিও মায়েদের খুশি করবার জন্য কোনও দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটি সন্তান যেন তার মাকে নিয়ে ভালো থাকেন, এমনই কামনা করি। তাদের খুশি করবার জন্য তাদের সঙ্গে ঘুরতে যান। নিজের হাতে রান্না করেও মাকে খাওয়াতে পারেন আপনি।












Click it and Unblock the Notifications