সংসারে ধুন্ধুমার পরিস্থিতি না চাইলে নতুন বৌমাকে ভুলেও শাশুড়িরা এই কথাগুলি বলবেন না
অনেকেই বলেন শাশুড়ি বৌমার সম্পর্ক নাকি খুব একটা ভালো হয় না! যদিও এটা কিন্তু সবার সংসারে হয় না। এমন অনেকেই রয়েছেন, যাদের মধ্যে শাশুড়ি বৌমার সম্পর্ক যেন মা ও মেয়ে সম্পর্কের মতোন। আবার এমন অনেক সম্পর্ক রয়েছে যাতে অশান্তির লেগেই থাকে। তাছাড়া পরিবারের নতুন গৃহবধূ এলে বাড়ির কিন্তু একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়।
বাড়িতে নতুন নতুন পরিস্থিতি তৈরি হয়, তা আগে কখনও হয়নি । আবার বিশেষ করে শাশুড়িও পুত্রবধূর মধ্যে কথোপকথনের দিকে বিশেষ নজর দিতে হয়। না হলে অশান্তির পরিবেশ বাড়তেই থাকবে। তাই আপনারও যদি বাড়িতে নতুন বৌমা আসে, তাহলে শাশুড়িদের ভুলেও এই কথাগুলি একদমই বলা উচিত নয়। জানেন কী কী বলবেন না।

- 'এটা আমাদের সময় হয়নি’
কোনও কারণেই আপনার বৌমাকে বলবেন না যে, 'এটা আমাদের সময় হয়নি’। কারণ যুগ বদলেছে, সময় এগিয়েছে। তাই আপনাদের সময় যেটা হয়েছে, সেটা এই সময় হবে না বা এই সময় যেটা হচ্ছে সেটা আপনাদের সময় হয়নি। তাই বৌমাকে স্বাধীনভাবে থাকতে দেবেন। তার মতামতকে সম্মান করবেন। তার সঙ্গে মায়ের মতন মেশার চেষ্টা করুন।
- 'এটা কি তোমার বাবা-মায়ের বাড়িতেও হয়’
ঝগড়া, অশান্তি হলেও কখনও পুত্রবধূকে অপমান করবেন না। কখনও বলবেন না, যে 'এটা কি তোমার বাবা-মায়ের বাড়িতেও হয়’ বা তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে। এই কথাগুলো বললে আপনার বৌমার মনে খুব কষ্ট হবে এবং আপনার প্রতি যে সম্মান রয়েছে, সেটি কমতে থাকবে। সেই সঙ্গে পরিবারে অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে।
- 'তুমি কিছুই জানো না’
কোনও কারণ ছাড়াই বৌমাকে কখনও বলবেন না, 'তুমি কিছুই জানো না’। পুত্রবধূর দোষ খোঁজা এড়িয়ে চলুন। তাদের আত্মবিশ্বাসকে কখনও ভেঙে দেবেন না। বৌমা যদি কোনও কাজে ভুল করেন, তাহলে আপনি তাকে ধৈর্য ধরে কাজ শিখিয়ে নেবেন। পুত্রবধূ সঙ্গে সব সময় ভালো কথা বলুন। অশান্তি করা এড়িয়ে চলুন। তাকে আনন্দে রাখুন।
- 'আমার ছেলের অভ্যাস দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে’
শাশুড়িদের কখনোই পুত্রবধূদের বলা উচিত নয় 'আমার ছেলের অভ্যাস দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে’। এই কথাটি শুনলে তার স্ত্রীর মনে কিন্তু আঘাত লাগে । আপনাদের সংসারে অশান্তি হতে পারে। তাই পুত্রবধূকে যা বলবেন, বুঝিয়ে বলার চেষ্টা করবেন।
- 'একদিন ঘর তুমি ভাঙবেই'
অনেকেই অশান্তির সময় পুত্রবধূকে বলেন, 'একদিন ঘর তুমি ভাঙবেই।' কখনও ঘর ভাঙার কথা বলবেন না। এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু আপনিও কষ্ট পাবেন। আপনার বৌমাও কষ্ট পাবেন। তাই পুত্রবধূকে সবসময় বলবেন, সংসারকে জুড়ে রাখতে, ভালো রাখতে। তাকে কখনোই খারাপ কথা বলবেন না। ইতিবাচক কথা বলার চেষ্টা করুন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications