আপনি কি রাতে বালিশের নীচে মোবাইল ফোন নিয়ে ঘুমান, বিপদ ডাকচ্ছেন না তো?
মোবাইল ছাড়া আজকাল আমরা কিন্তু দিনযাপনের কথা ভাবতেই পারি না। আট থেকে আশি সকলেই কিন্তু মোবাইল ব্যবহার করেন। তাছাড়া রাত্রিবেলা অনেকেই কিন্তু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েও পড়েন। অনেকে বালিশের নিচেও মোবাইল রেখে ঘুমিয়ে পড়েন।
এটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে শরীর আপনার খারাপ হবে। তাই ঘুমোনোর সময় আপনি পকেটে কিংবা বালিশের নিচে মোবাইল ফোন নিয়ে ঘুমাবেন না।

- কেন মোবাইল বিছানায় নিয়ে শোয়া ভালো নয়?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানায় রাখা খুব ক্ষতিকর। এতে মোবাইল ফোন থেকে যে রে (তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ (EMF)বের হয় তা কিন্তু মস্তিষ্ক ওপরে খুব খারাপ প্রভাব ফেলে। এতে আপনি ঘুমোতে পারবেন না। মাথায় যন্ত্রণা হবে। আবার মোবাইলের আলোয় আপনার সারা শরীরে যন্ত্রণা পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- আগুন ধরতে পারে
মোবাইল চার্জ দিয়ে অনেকক্ষণ রেখে দেন কিংবা বালিশের নিচে মোবাইল রেখে ঘুমোন, তা কিন্তু গরম হয়ে আগুন ধরে যেতে পারে। আবার বাস্ট পর্যন্ত করতে পারে, তাই আগেই সাবধান হোন আপনি।
- অ্যালার্ম
আপনাকে কোনও কারণবশত মোবাইল মাথার বিছানায় নিয়ে শুতে হয়। তাহলে মাথা থেকে কমপক্ষে মোবাইল ৩ থেকে ৫ ফুট দূরত্বে রাখুন। আর অবশ্যই এটি ফ্লাইট মোডে রাখুন। যাতে রেডিয়েশনের প্রভাব খুব কম পড়ে। যদি আপনি অ্যালার্ম ব্যবহার করেন মোবাইলে, তাহলে কিন্তু অবশ্যই দূরে রাখবেন। এতে শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। মোবাইলে অ্যালার্ম দেওয়া থেকে যদি পারেন ঘড়িতে ব্যবহার করুন অ্যালার্ম।
- পকেটে ফোন রাখা উচিত
বর্তমান সময়ের সকলেই কাজের জন্য মোবাইল ফোন ব্যবহার করেন। তাই পকেটে মোবাইল ফোন রাখা একদমই নিরাপদ নয়। এতে স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব পড়ে। অনেক গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের বিকিরণে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা বাড়তে থাকে। অনেকক্ষণ পকেটে মোবাইল রেখে দিলে তা গরম হয়ে আপনার টিস্যুর ওপরে খারাপ প্রভাব ফেলবে।
- ত্বকের ক্ষতি হয়
প্যান্ট বা শার্টের ভিতরে ফোন রাখলে সেখান থেকে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। ফোন ব্যাগে রাখাই ভালো। যদি আপনার পকেটে রাখতেই হয়, তাহলে ফ্লাইট মোডে রাখুন। ব্লুটুথ বা ওয়াইফাই বন্ধ করে দিন। ফোন এক জায়গায় বেশিক্ষণ রাখবেন না। মাঝে মধ্যে তার স্থান পরিবর্তন করুন।
- মোবাইল গরম হওয়া কি ভালো?
ঘুমোনোর সময় মাথার কাছে কিংবা বালিশের নিচে মোবাইল রাখা একদমই নিরাপদ নয়। এতে শরীর ক্রমশ খারাপ হতে পারে। পকেটে রাখার পরিবর্তে কিন্তু আপনি দূরে রাখতে পারেন। মোবাইলকে কখনোই খুব গরম হতে দেবেন না। যদি কখনও দেখেন মোবাইল খুব গরম হয়ে যাচ্ছে, তাহলে তাকে সুইচ অফ করে রাখুন। তারপরেও যদি দেখেন মোবাইল গরম হয়ে যাচ্ছে, তাহলে মোবাইল পরিবর্তন করুন কিংবা কোনও দোকানে দেখিয়ে নিন।












Click it and Unblock the Notifications