বিবাহিতদের এই মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, বলছে গবেষণা
চলছে বিয়ের মরসুম। এই সময় অনেক ব্যক্তিরাই কিন্তু তাদের নিজের জীবন নতুনভাবে শুরু করছেন। বিয়ে হল একটি নতুন জীবনের সূচনা। অনেক গবেষণায় দেখা গেছে, বিবাহিতরা অবিবাহিতদের তুলনায় বেশি ভালো থাকেন। এবং তাদের শরীরও বেশ ভালো থাকে।
তবে নতুন একটি গবেষণায় জানা গিয়েছে, বিবাহিতদের ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবথেকে বেশি। এই গুরুতর মস্তিষ্কের রোগ হতে পারে তাদের। এতে কিন্তু ব্যক্তি সবকিছু ভুলতে থাকেন। তবে কেন বিবাহিতদের এই মস্তিষ্কের রোগের ঝুঁকি বেশি, জানুন।

কারা গবেষণা করেছেন
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত সাম্প্রতিক গবেষণা দেখা গেছে, বিবাহিতদের ডিমেনশিয়া রোগ হওয়ার রোগের ঝুঁকি বেশি। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ১৮ বছর ধরে ২৪ শোর বেশি আমেরিকান প্রাপ্তবয়স্কদের ওপর এই গবেষণা চালিয়েছিলেন।
কাদের ওপর গবেষণা চালানো হয়েছিল
যাদের গড় বয়স ছিল ৭২ বছর। তাদের মধ্যে রয়েছেন বিবাহিত মহিলা, বিধবা, যারা ডিভোর্সি, আবার অবিবাহিতরাও। তাদের মধ্যে দেখা গেছে বিবাহিতদের বেশিরভাগই কিন্তু ডিমেনশিয়া রোগে ভুগছেন। আবার কেউ বা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার মুখোমুখি।
কাদের এই রোগের ঝুঁকি বেশি
গবেষণায় আরও দেখা গেছে, যারা অবিবাহিত তাদেরও কিন্তু ডিমেনশিয়ার ঝুঁকি রয়েছে। তবে বিবাহিতদের থেকে ৪০ শতাংশ কম, আর যারা ডিভোর্সি ব্যক্তি তাদের ৩৪ শতাংশ ডিমেশিয়া রোগের ঝুঁকি কম, অথবা যারা বিধবা ব্যক্তি তাদের কিন্তু ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি ২৭ শতাংশ কম। এই গবেষণা থেকে জানা গেছে বিবাহিতদের কিন্তু সব থেকে বেশি ডিমেনশিয়া রোগের ঝুঁকিতে ভুগছেন।
কী জানা গেছে গবেষণা থেকে
তবে আগের অনেক গবেষণা থেকে জানা গিয়েছে, বিবাহিতদের মানসিকভাবে বেশি ভালো থাকেন। আজ থেকে নয়, বহুদিন আগে থেকেই কিন্তু এটাই বিশ্বাস করা হয়। যে বিবাহিতরা সামাজিকভাবে সকলের সঙ্গে বেশি যুক্ত থাকেন। তারা ভালোভাবে জীবনযাত্রা করেন, খাওয়া দাওয়ার উপরও তারা যথেষ্ট নজর রাখেন। এবং তারা জীবনসঙ্গীর সঙ্গে ভালো থাকার কারণে তাদের মানসিক চাপ কিছুটা হলেও কম । তারা তাদের কিন্তু মস্তিষ্কের এই বড় রোগের ঝুঁকিও অনেকটাই কম। বিবাহিতদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি, তারা মানসিকভাবে বেশি সুস্থ থাকেন। তবে এই গবেষণা কিন্তু তার অনেকটাই তার বিপরীতে কথা বলেছে।
কেন চাপে থাকেন
যদিও গবেষণায় বিবাহিতদের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধির স্পষ্ট কোনও কারণ চিহ্নিত করা হয়নি। তবে কয়েকটি সম্ভাবনার কথা কিন্তু বলা হয়েছে। বিবাহিতদের কিন্তু অনেক সময় সামাজিকভাবে যোগাযোগ সীমিত থাকে আবার তাদের আত্মনির্ভরশীলতা তাদের অনেক কম। জীবনসঙ্গীর যত্ন নেওয়ার দায়িত্ব, বিবাহিতদের জীবনের নানা কারণে চাপ কিন্তু অনেক সময় মস্তিষ্কের ওপর খারাপ প্রভাব ফেলে।
অবিবাহিতদের কি ঝুঁকি রয়েছে
আবার অবিবাহিতদের কিন্তু অসুস্থ হয় খুব কম অর্থাৎ যাদের চিকিৎসাও কিন্তু খুব কম করা হয়। তাদের মানসিক চাপও কিন্তু অনেকটাই কম থাকে। যে কারণে ডিমেনশিয়া রোগের ঝুঁকিও অনেক কম। বিবাহিতদের তুলনায় তাদের মানসিক চাপ কম।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications