Pregnancy: গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় মহিলাদের, কিন্তু কেন, দ্রুত স্বস্তি পেতে কী করবেন
Pregnancy: যেকোনোও মহিলার জন্য গর্ভাবস্থা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এসময় পুষ্টি সম্মত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়া, ব্যায়াম করা খুব দরকার। শরীরের যত্ন নেওয়া খুব দরকার। এসময়ে অনেক মহিলাদেরই কিন্তু কনস্টিপেশনের সমস্যা ভোগেন, সেই সময়ে শরীরে নানারকম অস্বস্তি কাজ করে। পেটে ব্যথাও হয়। যদিও গর্ভবতী মহিলাদের কনস্টিপেশনের সমস্যা হলেও বড় কোনও সমস্যা নয়, এতে শিশুর কিন্তু সাধারণত তেমন কোনও ক্ষতি হয় না।
গর্ভাবস্থায় মহিলার নানা ধরনের হরমোনেরও কিন্তু পরিবর্তন হয়। প্রিন্যাটাল আয়রন ভিটামিনের কারণেই অনেক সময় মহিলাদের কনস্টিপেশনের সমস্যা শিকার হতে হয়। এর মুক্তি পেতে চান তাহলেই এই উপায়গুলি মানতে পারেন আপনিও।

1. প্রচুর জল খাবেন
মহিলাদের সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রচুর জল খেতে হবে। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগবেন না আপনারা। এমনকি আপনার শরীরে তেমন কোনও সমস্যা হবে না। যদি পারেন প্রায় দুই থেকে তিন লিটার জল খাবেন।
2. চিবিয়ে খান
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সময় আপনাকে ভালোভাবে খাবার চিবিয়ে খেতে হবে, পাশাপাশি সবুজ শাক-সবজি ইত্যাদি খেতে পারেন। পেট ভালোভাবে পরিস্কার রাখতে হবে, তাছাড়া যদি পারেন নিত্যদিন কলা বা পেয়ারা খাবেন। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না।
3. ফাইবার জাতীয় খাবার খাবেন
এই সমস্যা থেকে মুক্তি পেতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ফাইবার জাতীয় খাবার। এটি রোজ খেলে আপনার পেট পরিষ্কার থাকবে। এগুলির মধ্যে আপনি গোটা শস্য, ডাল ফলমূল, শাকসবজি ইত্যাদি রাখতে পারেন। এতে আপনার গর্ভের শিশুও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে।
4. দই খাবেন
কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে গর্ভবতী মহিলারা দই ইত্যাদি রোজ। এটি একটি প্রোবায়োটিক খাবার। এটি খেলে আপনার শরীর ড্রিহাইড্রেট হবে না এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন।
5. ব্যায়াম করবেন
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে গর্ভবতী মহিলারা আসতে আসতে হাঁটবেন, অল্পবিস্তর যোগাসন করবেন। তবে অবশ্যই যা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম কখনোই করবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সব খাবার খাবেন।












Click it and Unblock the Notifications