প্রোটিন সমৃদ্ধ ডালের এই সহজ রেসিপিগুলি আপনিও ব্রেকফাস্টে রাখতে পারেন, কীভাবে বানাবেন
ব্রেকফাস্ট নিয়ে আমরা সকলেই একটু চিন্তিত থাকি। সকালে উঠে কি খাব, আর বাড়ির সকলকে কী বানিয়ে দেব তা নিয়ে চিন্তার যেন শেষ নেই।
ঝটপট অফিস যাবার সময় আপনি যদি সহজে ব্রেকফাস্ট তৈরি করতে চান এবং আপনি যদি ডাল খেতে ভালোবাসেন তাহলে কিন্তু ডালের এই রেসিপিগুলি ব্রেকফাস্টে খেতেই পারেন। দেখুন কী কী বানাবেন এবং কীভাবে বানাবেন।

- ডালের পরোঠা
আপনি কি আগে কখনোও ডালের পরোঠা খেয়েছেন। এটি খেতে কিন্তু অসাধারণ। জিরে, ডাল দিয়ে খুব সহজেই আপনি ডালের পরোঠা তৈরি করতে পারেন। প্রথমে ভালোভাবে ডালটিকে ভেজে রেখে দেবেন। তারপর জল দিয়ে সেদ্ধ করে নিন। তারপর ডাল, ময়দা, নুন, জিরে দিয়ে ভালোভাবে মাখবেন। তারপর ভালোভাবে ভাজবেন। এটি আপনি দই বা চাটনির সঙ্গে খেতে পারেন।
- ডালের ইডলি
চাল ও ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। পরদিন সকালে ভেজানো চাল ও ডাল ভালোভাবে ম্যাশ করে একটি ব্যাটার তৈরি করবেন। তারপর ইডলির ছাঁচে দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাপাবেন। তারপর নারকেলের চাটনি বা সাম্বার দিয়ে এটি খেয়ে দেখতে পারেন। এটি খেলে পেট কিন্তু আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- ডালের প্যানকেক
প্যানকেক আমরা খেতে আমরা কমবেশি সকলেই পছন্দ করি। তাই দেরি না করে বানিয়ে ফেলুন ডালের প্যানকেক। ছোলার ডাল দিয়ে এটি আপনি বানাতে পারেন। ছোলার ডাল, ময়দা, বেকিং পাউডার ভালোভাবে ব্লেন্ড করে একটি ঘন ব্যাটার তৈরি করুন। তারপর প্যানকেকের আকার সেপ দিয়ে আপনি বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপরে আপনি সবজি বা দই দিয়ে এটি খেতে পারেন।
- ডাল অমলেট
আপনি কি কখনোও ডাল অমলেট খেয়েছেন। ডিম, কিছু কাটা সবজি, মশলা, সেদ্ধ ডাল ভালোভাবে মেখে নিয়ে আপনি একটি কড়াইতে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিন। তারপরে এটি ভালোভাবে নেড়ে নিন ।তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ডাল অমলেট।
- ডালের উপমা
প্রোটিন সমৃদ্ধ ডালের উপমা আপনি একবার খেয়ে দেখতেই পারেন। বানাবেন কীভাবে জানুন। সুজি, সরিষা, কারিপাতা ও সবজি দিয়ে খুব সহজেই রান্না করা যেতে পারে ডালের উপমা। এর ওপরে আপনি ধনেপাতা কুচি ও ছোট ছোট করে দিয়ে পরিবেশন করতে পারেন ডালের উপমা।












Click it and Unblock the Notifications