Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি কি জানেন ভোলেবাবার প্রিয় মিষ্টি কি? কীভাবে বানাবেন, রইল রেসিপি

রাত পোহালেই মহা শিবরাত্রি উৎসব। আর এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। শিব ভক্তরা এদিনে সকলেই নির্জলা উপোস করে শিবের মাথায় জল অর্পণ করে তবেই কিন্তু সেই উপোস ভাঙবেন।

এই বিশেষ দিনে আপনি কিন্তু শিব ঠাকুরকে জল, দুধ, গঙ্গা জল, ডাবের জল, দই নিবেদন করার পাশাপাশি এই খাবারটি দিতে পারেন। এগুলি কিন্তু শিবের খুব প্রিয় মিষ্টি। আর এটি খেতেও মহাদেব খুব পছন্দ করেন। তাই আপনি কিন্তু এগুলি বাড়িতেই তৈরি করে দিতে পারেন। আপনি কি জানেন শিবের প্রিয় মিষ্টি কী কী।

shivaratri

  • জানেন ভোলেবাবার প্রিয় মিষ্টি কী?

শিব ঠাকুরের প্রিয় মিষ্টি হল প্যারা ও মালপোয়া। এগুলি তৈরি করা কিন্তু খুব সোজা। আপনি খুব সহজেই বাড়িতেই শিবের এই প্রিয় মিষ্টি তৈরি করে ভোলেবাবাকে দিতে পারেন। জানুন কীভাবে তৈরি করবেন, বানাতেই বা কী কী লাগছে।

  • মালপোয়া

মালপোয়া বানাতে লাগবে ময়দা, সুজি, দুধ, এলাচ, ড্রাই ফুটস, কলা, চিনি, ঘি।

  • কীভাবে বানাবেন

মালপোয়া তৈরি করতে প্রথমে আপনাকে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। যার জন্য ময়দা, সুজি এবং দুধ ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। তাতে এলাচগুঁড়ো , ড্রাই ফুটস, কলা চিনি দিয়ে দিতে হবে। এটি ভালোভাবে মাখতে হবে। তারপর আপনি একটি কড়াই বসাবেন। তাতে কিছুটা পরিমাণ ঘি দেবেন। আপনি ঘি না দিয়ে সাদা তেলও কিন্তু দিতে পারেন।

এটি ভালো করে গরম হয়ে উঠলে তাতে ছোট ছোট মালপোয়ার আকারে করে তেলে দিতে থাকুন। তারপরে লাল করে ভেজে নেবেন। তারপর ছাঁকনি দিয়ে তুলে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মালপোয়া। আর এটি কিন্তু আপনি শিবরাত্রিতে ভোলেবাবাকে দিতেই পারেন।

  • প্যারা কীভাবে বানাবেন

প্যারা তৈরি করতে প্রথমে আপনি পেয়ারার মাওয়া তৈরি করবেন। তারজন্য একটি প্যানে, আপনাকে দুধ ভালো ভাবে জাল দিয়ে নিতে হবে, তাতে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে মাওয়া তৈরি করতে হবে। আগে থেকে পেস্ট করে রেখে দিতে হবে ড্রাই ফুটস ও চিনি।

সেই গুলো মাওয়াতে ভালোভাবে দিয়ে মেখে দিতে হবে। দিয়ে তাতে ভালোভাবে ঘি দিয়ে দিন। ঘি ভালোভাবে দিয়ে মাওয়াটাকে আরেকবার দিয়ে হালকা কড়াইতে নেড়ে নিন। তারপর যে প্লেটে আপনি প্যারা রাখবেন, তাতে ঘি মাখিয়ে নিন। তার পরে পেয়ারার আকারে কেটে ছোট ছোট করে কেটে রাখতে থাকুন। তারপরে তুলে ফ্রিজে রেখে দিন। তাহলেই প্যারা শক্ত হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি খুব সহজেই এটা শিবরাত্রিতে ভোলেবাবাকে নিবেদন করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+