Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডায়াবেটিস রোগীরা টিফিনে কী কী খাবার খেতে পারেন , রইল টিপস

বর্তমান সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু প্রচুর। ডায়াবেটিস রোগীদের খাবারে কিন্তু অনেক নিষেধাজ্ঞা থাকে। এম অনেক খাবার আছে তাঁরা ইচ্ছা হলেও খেতে পারেন না। দুপুর ও রাতের খাবার নিয়ে অতটা সমস্যা হয় না, ভাত পাতে মাছ, মাংস, ডাল, তরকারি খেতে পারেন। তবে সকালের খাবার ও সন্ধের খাবার খেতে তাঁদের অনেক সময় নানান সমস্যার মুখে পড়তে হয়। ডায়াবেটিস রোগীদের জন্য রইল সেরা টিফিনের টিপস।

ডায়াবেটিস রোগীরা কিন্তু টিফিনে পপকর্ণ খেতে পারেন। এটি খুব স্বাস্থ্যকর। এটি আপনারা খুব তাড়াতাড়ি হজম করতে পারবেন। কারণ এটি খুব হালকা এবং শুকনো প্রকৃতির। এটি খেতেও কিন্তু আপনার বেশ ভালো লাগবে।

টিফিনে কী খাবেন সুগার রোগীরা?


ডায়াবেটিস রোগীরা ছোলার হুমাস খেতে পারেন। এটি খুব সুস্বাদু। স্বাস্থ্যকর এই হুমাস ছোলা দিয়ে তৈরি হয়। এটি খেলে আপনার শরীর কিন্তু খুব সুস্থ থাকবে। সেই সঙ্গে পেট থাকবে অনেকক্ষণ ভর্তিও।

আপনি নিত্যদিন ডিম খেতে পারেন, তবে অবশ্যই সেদ্ধ। একটির থেকে বেশীও খেতে পারেন ২ টো বা ৩ টে। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার ওজনও কিন্তু তেমন বাড়বে না। সেই সঙ্গে সুগারও বাড়বে না। সেটিও কিন্তু নিয়ে নিয়ন্ত্রণে থাকবে। সেইসঙ্গে শরীরও প্রোটিনের ঘাটতিও মিটবে।

দুপুরের খাবার সময় আপনি দই না খেয়েও টিফিনে দই খেতে পারেন, তবে যেহেতু আপনারা ডায়াবেটিসের রোগী সেই ক্ষেত্রে চিনি খেতে পারবেন না, তাই টক দই খাওয়াটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এতে আপনার ত্বকও কিন্তু খুব উজ্জ্বল থাকবে।

পেট ভর্তি রাখার জন্য সন্ধ্যেবেলা আপনি প্রচুর পরিমাণে ফল খেতে পারেন। মৌসুমী ফল খাওয়া শরীরের জন্য এমনিতেও ভালো। তবে মিষ্টি জাতীয় ফল খাবেন না।

টিফিনে কী খাবেন সুগার রোগীরা?

বেরি হল একটি পুষ্টিকর ফল, দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন বেরি । এটি খেলে আপনার শরীরে পুষ্টির চাহিদা পূরণ হবে। শুধু তাই নয় আপনার শরীরও কিন্তু খুব চনমনে থাকবে। এটি খেতেও কিন্তু বেশ সুন্দর।

সারাদিনে আপনি এক মুঠো কাজুবাদাম খেতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরকে তরতাজা রাখতে বেশ সহায়ক। শুধু তাই নয় এটি খেলে আপনার বেশ কিছুক্ষণ খিদেও পাবে না।

টিফিনে কী খাবেন সুগার রোগীরা?


যদি সন্ধ্যেবেলা খুব খিদে পায় তাহলে আপনি চিয়া বীজের পুডিং তৈরি করে খেতে পারেন। জলে ভিজিয়ে রেখে দইবা দুধে মিশিয়ে তৈরী করুন পুডিং, সেই সঙ্গে কাটা ফলও পুডিংয়ে দিতে পারেন।

তবে ডায়াবেটিস রোগীরা অনেক সময়ই অনেক ভুল খাবার খেয়ে থাকেন, যাতে কিন্তু আপনাদের শরীর অনেক সময় খারাপ হয়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই সঠিক খাবার খাবেন এবং শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকেরও পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+