Birds Eggs: কোন পাখির ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী, জানেন
ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাছাড়া আমরা কমবেশি সকলেই ডিম খেতে পছন্দ করি। এতে হাজারোও উপকারিতা, এটি হল প্রোটিনের সম্ভার। ডিম যে শুধু এক ধরনের হয়, তা কিন্তু নয়, রয়েছে নানান পাখির ডিমও। বিভিন্ন ডিমের বিভিন্ন উপকারিতা জানেন। কোন পাখির ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো, জানুন।
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, অন্যান্য পুষ্টিগুণ থাকে। যা থেকে আমরা শরীরে শক্তি পাই। ডিম খেলে শক্তি সঙ্গে সঙ্গে হাড় ও পেশি আরোও মজবুত হয়। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। কোনরকম ভাইরাস আপনাকে সহজে অ্যাটাক করতে পারবে না। তাছাড়া শরীর থাকবে চনমনে।

- কোন পাখির ডিম খাওয়া ভালো
ডিম রয়েছে অনেক ধরনের- যেমন মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, এগুলি খাওয়া শরীরের জন্য খুব ভালো। এগুলি খেলে হার্ট ভালো থাকে। শরীর থাকে সুস্থ। তাছাড়াও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও আয়রন। যা আপনার হার্টকে আরোও মজবুত করে তুলবে। বাতের ব্যথা থাকলে সেটিও কমবে।
- মাছের ডিম
এমন অনেকই রয়েছেন, যারা মাছের ডিম খেতে খুব ভালবাসেন। মাছের ডিম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি থাকে প্রচুর পরিমাণে প্রোটিনও। যা আপনার হাড়কে খুব মজবুত করবে।
- হাঁসের ডিম
আমরা বেশিরভাগ মানুষই শীতকালে প্রচুর পরিমাণে হাঁসের ডিম খাই। হাঁসের ডিমে থাকে ওমেগা থ্রি ফাটি অ্যাসিড। সেই সঙ্গে রয়েছে আয়রন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীর থাকবে সুস্থ চনমনে।
- কোয়েল পাখির ডিম
কোয়েল পাখির ডিম খেতে ভালোবাসেন অনেকেই। এটি খাওয়া শরীরের জন্য খুব ভালো। তার কারণ কোয়েল পাখির ডিমের প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি আপনার ত্বককে ভালো রাখতে সক্ষম।
- টার্কির ডিম
টার্কির ডিম হয়তো অনেকেই খাননি, তবে এই টার্কির ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং কোলেস্টেরল থাকে। একবার ট্রাই করে দেখতে পারেন আপনিও।

- রাজহাঁসের ডিম
রাজহাঁসের ডিম খেতে ভীষণ ভালো, এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি থাকে। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে।
- ইমু খাইর ডিম
ইমু পাখির ডিম সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন। তবে এটিতেও প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এটি আপনার হার্টের জন্য সবথেকে ভালো। এটি হলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। শুধু তাই নয়, এতে থাকে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি টুয়েলভ, আয়রন, ফলিক অ্যাসিডও।
- উট পাখির ডিম
একটি উট পাখির ডিম কুড়িটি মুরগির ডিমের সমান অর্থাৎ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন থাকে। তাছাড়াও থাকে সেলেনিয়াম, ফসফরাসের মতন যৌগ। এটি খাওয়া সবথেকে বেশি উপকারী। আপনিও রোজ একটি করে খেতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications