কেন আপনার রান্নাঘরের সেরা বন্ধু এয়ার ফ্রায়ার, জানেন?
বর্তমান সময়ে শরীর সম্পর্কে সচেতন প্রায় কমবেশি সকলেই। এই সময় অনেকেই প্রায় তেল মশলাযুক্ত খাবার খেতে চান না। ভরসা রাখেন কম তেলের খাবারের ওপর। তবে বর্তমান সময়ে কম তেলের খাবার-দাবারের উপর ভরসা রাখেন সকলে। তবে এখন ননস্টইকের প্যানের ওপর।
এতে রান্না করার সময় তেল কিন্তু একদমই বেশি লাগে না। যে কারণে সকলেই বর্তমানে এই বাসন বেশি ব্যবহার করেন। তবে এখন কিন্তু আবার এয়ার ফ্রায়ার কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই চলে এসেছে।

কারণ এয়ার ফ্রায়ারে রান্না করলে তেলের প্রয়োজন পড়ে না বললেই চলে। মাছ থেকে যেকোনও ভাজা খুব সহজেই এতে হয়ে যায়। সামান্য অয়েল ব্রাশ করে দিলেই ভাজা খুব সহজে হয়ে যায়। কেন আপনার রান্নাঘরে এয়ার ফ্রায়ার সেরা বন্ধু, জানুন।
দ্রুত খাবার গরম হয়
এয়ার ফ্রায়ারে খাবার গরম করতে দিলে দ্রুত সেই খাবার গরম হয়ে যায়। সেই সঙ্গে থাকে সতেজও । ১৭৫ থেকে ৮০ ডিগ্রী সেলসিয়াস খাবার গরম হবে । এতে কিন্তু আপনার খাবারের গুণগত মান কিন্তু নষ্ট হবে না।
জল ছাড়া ডিম সেদ্ধ হয়
আপনি কিন্তু জল ছাড়াই ডিম সেদ্ধ করতে পারবেন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন! প্রথমে ডিম ওভেনে ১২০ ডিগ্রি সেলসিয়াস আঁচে গরম করে নিতে হবে। তারপর ডিমগুলো এয়ার ফ্রায়ারের ঝুড়িতে রেখে দিন। ১৫ মিনিট ধরে এয়ার ফ্রাই করুন। তারপর ঠান্ডা জলে দিন।
দ্রুত ভাজা যায়
আপনি কোনও ভাজা খাবার করতে গেলে আপনার অনেকক্ষণ সময় লাগবে। সেটা কড়াইতে রান্না করতে, এপিট, ওপিট ভাজতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তবে এখানে কোনও খাবার ভাজতে কিন্তু খুব কম সময় লাগে না। তাই মশলা মাখিয়ে এই যন্ত্রে ঢুকিয়ে দিলেই রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়।
বাদাম ভাজা যায়
ভাজাভুজি খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। তাই আপনি বাদাম ভাজা থেকে কাজু বাদাম কেউ বেশি সময় নেবে পাবেন। বেশি সময় লাগবে না। ১৮০ ডিগ্রী সেলসিয়াসে খাবার প্রথমে গরম করে নিন। তারপরে ১০ মিনিটের জন্য এয়ার ফ্রাই করে নিন। তাহলেই দেখবেন আপনার হাতে চলে আসবে গরম গরম ভাজা বাদাম।
তেল লাগে না
যেহেতু এতে রান্না করতে তেল বেশি লাগে না, সেই সঙ্গে ওজন হুহু করে বাড়তে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব অল্প তেলে এখানে খাবার ফ্রাই করতে পারবেন। খাবার ভাজতে পারবেন, যাতে কিন্তু আপনার তেলে একদমই বেশি লাগবে না। সামান্য অয়েল ব্রাশ করলেই আপনার মাছ কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে।












Click it and Unblock the Notifications