সুতির পোশাকে উজ্জ্বলতা বজায় রাখতে কী করবেন, পরিষ্কার করুন এই উপায়ে
গরমকাল আসতে কিন্তু আর বেশি বাকি নেই। আর এই সময়ে সকলেই কিন্তু সুতির কাপড়ের ওপর ভরসা রাখেন। আর সুতির কাপড় কিন্তু খুব আরামদায়ক। সুতির কাপড় খুব সহজেই শরীর থেকে ঘাম শুষে নেয়।
শরীরে বাতাস চলাচলের জন্য খুব ভালো। তাছাড়াও ত্বকের জন্য খুব ভালো সুতির কাপড়। তবে সুতির কাপড় যদি কাচা, ধোয়া সঠিকভাবে না করা হয়, তাহলে কিন্তু এই কাপড়ের জেল্লা নষ্ট হয়ে যায়। কীভাবে সুতির পোশাকের যত্ন নেবেন আপনি, জানুন।

- ওয়াশিং মেশিনে কাচবেন না
ওয়াশিং মেশিনে সুতির জামা কাপড় কাচবেন না। যতটা পারবেন হাত দিয়ে কাচবেন। ওয়াশিং মেশিনে এই পোশাক কাচলে এটি খুব সহজেই উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যাবে। আপনি জামা কাপড়গুলো কেচে নেওয়ার পর তাকে ভালোভাবে ধুয়ে নেবেন। তবে ঠান্ডা জলে ধোবেন। এতে আপনার সুতির পোশাকের চকচকে ভাব বজায় থাকবে।
- মাড় দেবেন
সুতির কাপড়ের মাড় দিতে ভুলবেন না অর্থাৎ ভাতের ফ্যান কিন্তু জামায় দিতে পারেন বা চালের জল। চাল ধোয়ার পর যে জল বের হবে, সেটা দেবেন। এতে আপনার সুতির জামা কাপড় সহজে নষ্ট হবে না। তবে অল্প পরিমাণে চালের জল দেবেন।
- সাবু
আবার আপনি সাবু সিদ্ধ করে সেই জল দিয়ে আপনি কিন্তু জামা কাপড়ে মাড় দিতে পারেন। এতে কিন্তু জামা কাপড় চকচকে থাকবে। জাম কাপড় শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করে নেবেন। এতে আপনার পোশাক দেখতে একদম নতুন মতো লাগবে।
- আগে থেকে ভিজিয়ে রাখুন
তবে সুতির জামা কাপড় কাচার অন্তত কুড়ি মিনিট আগে ঠান্ডা জলে আপনি কিন্তু সামান্য সাবান লিকুইড দিয়ে আপনি জামা কাপড় ভিজিয়ে রাখতে পারেন। এতে কিন্তু খুব সহজেই ময়লা বেরিয়ে আসবে। তারপরে কেচে নেবেন। তবে আপনি রোদ্দুরে শুকাতে দেবেন না। যতটা পারবেন ছায়ায় রাখুন। এতে কিন্তু জামার উজ্জ্বলতা বজায় থাকবে।
- ভিনেগার দিন
যদি আপনি একান্তই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচেন। তাহলে কিন্তু এই লিকুইডের সঙ্গে সামান্য ভিনেগার দিতে পারেন। এতে একদমই অল্প পরিমাণে দেবেন। এতে জামা কাপড়ের রঙ বজায় থাকবে। তবে আপনি যদি আলমারিতে জামা কাপড় রাখেন অবশ্যই ন্যাপথলিন দিয়ে রাখবেন। এতে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে পোশাক।












Click it and Unblock the Notifications