প্রতিদিন সকালে চা, বিস্কুট খাওয়ার অভ্যাস আছে, জানেন কোন কোন রোগকে আমন্ত্রণ জানাচ্ছেন?
চা ছাড়া দিন শুরু করতে পারেন না, এমন মানুষের সংখ্যা অনেক। তবে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া খুব স্বাভাবিক ব্যাপার অর্থাৎ নিত্যদিন সকলে সকালবেলা চা, বিস্কুট খেয়ে থাকেন। তবে এটি কি আদৌ শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর? জানুন।
বর্তমান সময়ে পেটের সমস্যায় ভুগছেন প্রচুর মানুষ। অনেকের আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যায়ও পড়তে হয়। বিশেষত, খাদ্যাভ্যাস ঠিকঠাক না হলে এমন সমস্যা হয়। তবে অনেকেই কিন্তু শুধু চা, বিস্কুট খেয়েই সারাদিন শুরু করেন ।তা কিন্তু একদমই ভালো নয়। এতে আপনার পেটের উপর সবথেকে বেশি খারাপ প্রভাব পড়ে। এমনকি অনেক রোগের ঝুঁকি বাড়ে, জানুন কী কী সমস্যা হয়?

- ডায়াবটিসের সমস্যা
যারা চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট খান, তাদের শরীরের শর্করার মাত্রা বাড়তে পারে । খালি পেটে যতই আপনি মিষ্টি বিস্কুট খাবেন, ডায়াবেটিসের সমস্যা বাড়বে এবং দাঁতের ক্ষয়ও হবে। নিত্যদিন সকাল বেলা খালি পেটে ভুলেও চা, বিস্কুট খাবেন না।
- উচ্চ রক্তচাপের সমস্যা
যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা ভুলেও যা বিস্কুট খাবেন না। যদি বিস্কুট খেতে হয় আটার তৈরি বিস্কুট খাবেন। এতে উচ্চ রক্তচাপের সমস্যা কমে। আর বিস্কুটে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যা কিন্তু আপনার এই ঝুঁকি ক্রমশও বাড়িয়ে দিতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- ওজন বাড়ে
খালি পেটের সকাল বেলা চা বিস্কুট খেলে আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে। এর কারণ চা ও বিস্কুটের প্রচুর ক্যালোরি থাকে, যা আপনার ওজনকে বাড়িয়ে দিতে পারে। এতে আপনি খুব সহজেই মোটা হয়ে যাবেন। কিছুতেই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন না।
- গ্যাসের সমস্যা
যাদের হজমের সমস্যা রয়েছে বা গ্যাসের সমস্যা রয়েছে, তারা ভুলেও সকালবেলা চা, বিস্কুট খালি পেটে খাবেন না। এতে আপনার এই সমস্যা বাড়বে। চায়ে ক্যাফেইন থাকে, ট্যানিন থাকে। যা খেলে হজম ক্ষমতা বাড়বে।
- হজমের সমস্যা
যারা খাবার খেয়ে ভালোভাবে হজম করতে পারেন না, তাই সকালে উঠে চা-বিস্কুট খাওয়ার ইচ্ছা হলেও খাবেন না। তার আগে কিছু খেয়ে তারপর খাবেন। নাহলে আপনার পেটের সমস্যা বাড়তে থাকবে। তাই সকালে খালি পেটে চা ও বিস্কুট খাওয়ার আগে সাবধান হোন আপনিও।












Click it and Unblock the Notifications