গরমে প্রাণ জুড়াতে ঢকঢক করে খাচ্ছেন ঠান্ডা জল , ঠিক করছেন তো?
গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট প্রায় সকলেই। আর এই সময় শরীরকে ঠান্ডা করতে ও তেষ্টা মেটাতে সকলেই কিন্তু ফ্রিজ থেকে জল বার করে ঢকঢক করে খেতে শুরু করে দেন। আর এতে কিন্তু শরীরে সমস্যা বাড়তে থাকে।
শুধু যে ঠান্ডা লেগে জ্বর, সর্দি কাশি হয়। তা কিন্তু নয়। এতে শরীরে অনেক ক্ষতি হয়। ঠান্ডা জল খেলে শরীরের কী কী ক্ষতি হয়। আপনি কি জানেন, ঠান্ডা জল খেলে শরীরে কি কি ক্ষতি হয়?

হজম ক্ষমতা কমবে
যদি আপনি নিত্যদিন ঠান্ডা জল খান, তাহলে ঠান্ডা জল রক্ত নালিগুলোকে সংকুচিত করবে। এতে আপনার হজম ক্ষমতা আসতে আসতে কমতে থাকবে। যখন আপনি খাবার খাবেন, তখন আপনার পেট ফেঁপে যাবে, বদহজম হবে, পেটব্যথা করবে। এতে আবার অনেকের বমি পর্যন্ত হয়।
গলা ব্যথা
গরমে ঠান্ডা জল খাওয়ার ফলে আপনার গলা ব্যথা হতে পারে। গলা জ্বালা করবে। ঠান্ডা লাগবে, সারা শরীরও জ্বালা করতে পারে। সেই সঙ্গে সর্দি-কাশি লেগেই থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
হৃদস্পন্দন
ঠান্ডা জল হৃদস্পন্দনের উপর বিশেষ প্রভাব ফেলে অর্থাৎ বুকে যন্ত্রণা হতে পারে। বুকে টান লাগতে পারে, মাথা ঘুরতে পারে, কাজ করার ক্ষমতা অনেক সময় কমতে থাকে। এতে আপনার হৃদস্পন্দনের ওপর প্রভাব পড়বে, তাই আগেই সাবধান হন আপনি।
মাথা ঘুরবে
ঠান্ডা জল খেলে মাথাব্যথা হতে পারে। মাথা ঘুরতে পারে। এই মাথাব্যথা সহজে আপনার কমবে না। আবার মাথা ঘোরা থেকে অনেকের বমি পর্যন্ত হয়। তাই ঠান্ডা জল খাওয়ার আগে সাবধান হোন আপনিও।
কোথায় জল রেখে খাওয়া উচিত?
যদি আপনি মাটির কোনও পাত্রে জল রেখে তা ঠান্ডা করে খান, তাহলে কিন্তু আপনার শরীরের উপর কোনও প্রভাব পড়বে না। এতে কিন্তু শরীর হাইড্রেট থাকবে। তবে গরমে ফ্রিজে রেখে সেই জল খান, তাহলে কিন্তু আপনার শরীর হাইড্রেট থাকবে না। তবে এখন প্রশ্ন, গরমের সময় সকলে যে গরম জল খাবেন তা তো নয়। আর একারণে ঠান্ডা জল খেতে হলে আপনি মাটির কোনও পাত্রে জল রেখে তা খান। এতে আপনার শরীর সুস্থ থাকবে। শরীর হাইড্রেট থাকবে ও শরীরে বড় কোনও রোগের বাসা বাঁধবে না।












Click it and Unblock the Notifications