শিশুকে রোজই মাখাচ্ছেন তেল, কিন্তু কোন তেল আপনার বাচ্চার জন্য নিরাপদ, জানেন

বহু যুগ আগে থেকেই বাড়ির ছোট বাচ্চাদের তেল মালিশ করার রেওয়াজ চলে আসছে। স্নানের ঠিক আগে শিশুদের রোদ্দুরে শুইয়ে মাথা থেকে পা পর্যন্ত সকলেই তেল মালিশ করেন। বাচ্চাদের রোজ তেল মালিশ করলে তাদের পেশি আরও শক্তিশালী হয়।রক্ত সঞ্চালন ভালোভাবে হয়।

সেই সঙ্গে হাড় মজবুত হয়। সেই সঙ্গে কমে গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, শরীর ঠান্ডা থাকে। তাই আপনি কোন কোন তেল দিয়ে আপনার বাচ্চাকে মালিশ করবেন, দেখুন।

Baby

  • সরষের তেল

সরষের তেল আপনি শিশুকে শীতকালে মাখাতে পারেন। এতে তাদের শরীর সুস্থ থাকে এবং সেই সঙ্গে পেশি শক্তিশালী হয়। সর্ষের তেল নিয়মিত মাখালে সর্দি-কাশির প্রকোপ কমতে সময় লাগে না।

  • বাদাম তেল

বাদাম তেল দিয়ে শিশুদের শরীর মালিশ করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালোই। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যেমন ভিটামিন ই, এ, ডি, কে ছাড়াও হয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা ত্বকের পাশাপাশি চুলের জন্যও খুব ভালো। এতে শিশুর ত্বক আরোও উজ্জ্বল হবে। তাই দেরি না করে আজ থেকেই শিশুকে এই তেল দিয়ে শরীর মালিশ করুন।

  • নারকেল তেল

গরমে শিশুদের নারকেল তেল মালিশ করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে ত্বকের পাশাপাশি স্বাস্থ্যেরও খুব উন্নতি হয়। নারকেল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যা গরমে শিশুর শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই তেল নিত্যদিন মালিশ করলে শিশুর ত্বকে কোনরকম অ্যালার্জি বের হবে না। সেই সঙ্গে হাড় আরোও মজবুত হবে।

  • তিলের তেল

অনেক গবেষণায় দিয়ে দেখা গেছে, তিলের তেল দিয়ে শিশুর শরীর ম্যাসেজ করা ভালো। এতে সহজেই তারা ঘুমিয়ে পড়ে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেন্টরি, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যা শিশুর পেশির ব্যথা কমাতেও সাহায্য করে।

  • ক্যামোমাইল তেল

গরমে শিশু শরীরে ম্যাসেজ করুন ক্যামোমাইল তেল দিয়ে। যাতে তাদের ত্বক আরো উজ্জ্বল ও ভালো থাকে। তাছাড়াও এতে শিশুর ত্বক আরও কোমল থাকে। এই তেল যদি শিশুকে রোজ মাখানো যায় তাহলে তার গায়ে কোনও ফুসকুড়ি হবে না। আপনি এই তেলগুলি আপনার বাচ্চাকে মাখানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+