আন্তর্জাতিক যোগ দিবস: পিরিয়ডসের সময় মহিলাদের ব্যায়াম করা কি উচিত?
প্রত্যেক মাসেই মেয়েদের পিরিয়ডস হয়। আর এই সময়ে অনেক মহিলাদেরই ভীষণ কষ্ট হয়। কারণ তাদের পেটে প্রচন্ড ব্যথা হয়। কাজ করার ক্ষমতা থাকে না।
এসময় তারা অনেকেই কিন্তু এবিষয় নিয়ে যথেষ্ট মানসিক চাপে থাকেন। টেনশনে ভুগতে থাকেন। আর এই সময়ে যোগ ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যোগ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রতিবছর ২১ জুন পালিত হয় 'আন্তর্জাতিক যোগ দিবস’।

- ব্যথা কমবে
প্রতি মাসেই মেয়েদের পিরিয়ডসের ব্যথা সহ্য করা খুব কঠিন হয়ে পড়ে। আর যে কারণে অনেক সময় মেয়েদের নানা ধরনের ওষুধ খেতে হয়। তবে আপনি যদি অনেকেই ভাবেন এই সময়ে ব্যায়াম করতে পারবেন কিনা। এসময় আপনি যোগব্যায়াম কিন্তু করতেই পারেন।
- কী ব্যায়াম করবেন
বিশেষজ্ঞদের মতে, এই সময় বিশেষ ধরনের যোগ ব্যায়াম করা উচিত। তার কারণে আপনাকে একটি মাদুর নিতে হবে। দেওয়ালের কাছাকাছি পা রেখে আপনি মাদুরের উপর শুয়ে পড়ুন। শরীরকে বাঁকাবেন। তারপর আপনার পা দেওয়ালের উপর তুলে দিন। আপনার পুরো শরীরটি মেঝেতে রাখুন। যতটা পারবেন পেছনদিকে সরাবেন আপনার শরীর। হাত এমন জায়গায় রাখবেন যাতে আপনি ভালোভাবে হাত নাড়াতে পারেন। এতে দেখবেন আপনার মানসিক চাপ কমবে। পেটের ব্যথাও কমবে।
- কী কী সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
এই ব্যায়াম করলে থাইরয়েড রোগীরাও সুস্থ থাকবেন। শুধু তাই নয়, এটি মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। আপনি যদি নিত্যদিন এই ব্যায়াম করেন তাহলে আপনার পিঠে ব্যথা কমবে। আপনার শরীরের রক্ত সঞ্চালন খুব ভালো হবে। পায়ে ব্যাথা থাকলে কমবে।
- পিরিয়ডসের সময় ব্যায়াম করা ভালো কেন-
১) মানসিক চাপ কমাতে ও উত্তেজনা কমাতে বা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবার জন্য আপনিও নিত্যদিন এই ব্যায়ামটি করতে পারেন।
২) পিরিয়ডসের সময় অনেকেই কিন্তু কাজ করতে পারেন না। কাজের ক্ষমতা থাকে না। মেজাজ হারিয়ে ফেলেন। শরীর দুর্বল হয়ে যায়। তাই আপনি কিন্তু এসময় ব্যায়ামটি করলে কিছুটা দুর্বলতা বোধ কম হবে আপনার।
৩) পিরিয়ডসের সময় অনেকেরই স্তন ফুলে যায়। ব্যথা হয় অনেকের। প্রচুর পরিমাণে খিদে পায়। তাই এসময় এই ব্যায়ামটি করলে আপনার এই সমস্যাগুলি থেকে বের হতে পারবেন।
৪) অনেক মহিলাদেরই কিন্তু পিরিয়ডসের সময় খুব বিরক্তি লাগে। এসময় ভারী কোনও ব্যায়াম করবেন না। পেটে লাগবে। যদি ওই সময় ভারী ব্যায়াম করা উচিত নয়। হালকা ব্যায়ামটি করতেই পারেন।
৫) বিশেষজ্ঞরা বলছেন, পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্যায়াম একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসময় আপনি ২০ মিনিট থেকে ৩০ মিনিট ব্যায়াম করতে পারেন। তাহলে আপনার পেট বা পিঠে ব্যথা হতে পারে। তাই আগেই সাবধান হোন।
তবে যখন পিরিয়ডের সময়ে যখন আপনি যোগ ব্যায়াম করবেন সে সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেখুন কী কী করবেন:-
১) খালি পেটে খুব ভারী যোগ ব্যায়াম করবেন না। খাওয়ার পরই যোগব্যায়াম করবেন না।
২) যোগ ব্যায়াম করার সময় কখনই টাইট পোশাক পড়বেন না। এতে শরীরে অস্বস্তি হবে।
৩) ব্যায়াম করার সময় কোনভাবেই আপনার শরীরে যেন বেশি চাপ না পরে। পেটে চাপ না পরে, সেদিকে নজর দেবেন।
৪) পিরিয়ডসের সময়ে অবশ্যই মনে রাখবেন, এসময় পেটের উপর যাতে বেশি চাপ না পড়ে, সেদিকে লক্ষ্য রাখবেন। তাই সিঁড়িবেয়ে উপরে ওঠা এড়িয়ে চলুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications