আন্তর্জাতিক যোগ দিবস: মহিলাদের সুস্বাস্থ্যের চাবিকাঠি এই আসনগুলি
প্রতি বছর ২১ জুন পালিত হয় 'আন্তর্জাতিক যোগ দিবস’। নিত্যদিন যোগ ব্যায়াম করা প্রতিটি ব্যক্তির জন্য খুব দরকার। যোগ ব্যায়াম করলেই ব্যক্তি কিন্তু নীরোগ থাকতে পারেন। যদিও অনেকেই ব্যস্ততার কারণে কাজের জন্য ব্যায়াম করতে পারেন না। অনেক মহিলারাই বাড়ির কাজের জন্য ব্যায়াম করতে পারেন না। যে কারণে অনেকেরই শরীরে নানান সমস্যা হয়ে থাকে।
তাই নারীদেরও শরীর সুস্থ রাখতে নিত্যদিন ব্যায়াম করা দরকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মহিলারা নানান রোগের শিকার হন। কারণ হরমোনের পরিবর্তন ঘটে। তাই মহিলাদের যোগাসন করা খুব দরকার, মহিলাদের কোন কোন আসন করা খুব ভালো, জানুন।

- ভুজঙ্গাসন
বিশেষজ্ঞদের মতে, ৩০ বছরের পর মহিলাদের ভুজঙ্গাসন করা খুব দরকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যায়াম করলে শরীরের ওপরের অংশ বেশি বাড়তে পারে না। এই আসনটি করলে পেটের ভালো ব্যায়াম হয়।
- ধনুরাসন
যে সকল মহিলাদের ওজন বেশি, তাঁরা কিন্তু এই ধনুরাসন ব্যায়ামটি করতে পারেন। আপনার শরীরে যদি কোনও ব্যথা থাকে, তাও কিন্তু দ্রুত কমবে। শরীরের কাঠামো ঠিক রাখতে এই ব্যায়াম করা মহিলাদের আবশ্যক।
- বাটারফ্লাই পোজ
আপনি কি জানেন, এই আসনটি আপনি যদি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার পিরিয়ডসের সমস্যা থাকলে মুক্তি পাবেন। যাদের উরু বা পায়ের পেশিতে সমস্যা রয়েছে তাঁদের এই ব্যায়াম করা খুব ভালো।
- বলাসন
মহিলারা নিয়মিত এই বলাসন ব্যায়ামটি করতে পারেন। এই ব্যায়াম করলে গোটা শরীর ভালোভাবে স্ট্রেচ হয়। বাতের ব্যথা কমাতে সাহায্য করে বলাসন।
- চাক্কি চলনাসন
চাক্কি চলনাসন প্রতিটি মহিলারি রোজ করা উচিত। গবেষণায় দেখা গেছে, মহিলারা পুরুষদের তুলনায় কম জল খান। তাই তাঁদের শরীরের অনেক অংশ শক্তপোক্ত হয় না। যদি আপনি রোজ এই ব্যায়াম করেন তাহলে আপনার জরায়ু, ডিম্বাশয়, কিডনি ভালো থাকবে।
- সেতুবন্ধাসন
শরীরের নীচের অংশ, মানে কোমর ও নিতম্বের ব্যথা কমাতে সাহায্য করে সেতুবন্ধাসন। এতে কিন্তু পিঠের ব্যথাও কমবে।
- উৎকটাসন
মহিলাদের জন্য উৎকটাসন করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই ব্যায়ামটি রোজ করলেও নারীদের কোমর, নিতম্ব, উরুর ব্যথা সহজেই কমবে। সেই সঙ্গে পেশিও মজুবুত হবে। তাই দেরি না করে আপনি আজ থেকেই এই আসনগুলি করা শুরু করে দিন।












Click it and Unblock the Notifications