যোগ দিবসের আগেই জানুন যোগাসন করার সেরা সময় কখন?

প্রত্যেকটি ব্যক্তির নিত্যদিন যোগাসন করা খুব দরকার। যোগাসন করলে শুধু যে শরীর ফিট থাকে তা কিন্তু নয়, এতে আপনার মনও শান্ত থাকবে। বড় কোনও রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রতিবছর ২১ জুন পালন করা হয় 'আন্তর্জাতিক যোগ দিবস’। আর এই যোগ পালন করার একটাই উদ্দেশ্য-সকলের মধ্যে যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

আজ থেকে নয়, আদিকাল থেকে যোগ ব্যায়ামের চল আছে। প্রাচীনকালের মুনি,ঋষিরাও নিয়মিত যোগাসান করতেন। তাই তারা বহু দিন পর্যন্ত নীরোগ থাকতে পারতেন। তাই আপনিও সুস্থ থাকতে চাইলে নিত্যদিন করুন। যোগ ব্যায়াম করার সেরা সময় কখন? সকালে না সন্ধ্যেবেলা করবেন যোগাসন, জানুন।

yoga

  • কী কী উপকার হয়

অনেকেই সকালবেলা যোগ ব্যায়াম করতে পারেন না। কাজের চাপে সময় বের করতে পারেন না। যদিও যোগব্যায়াম করার সঠিক কোনও সময় নেই। নিত্যদিন আপনার যে সময় আপনি ফাঁকা পাবেন সে সময় কিন্তু শরীরচর্চা করতে পারেন। এতে আপনার হার্ট, নার্ভ , পেশি সব সুস্থ থাকবে।

  • সকালবেলা

যে ব্যক্তি সকালে নিত্যদিন যোগ ব্যায়াম করেন তিনি সারাদিন সব কাজেই শক্তি পান। সকালবেলা যোগব্যায়াম করার ভালো সময়। এতে আপনি সারাদিন ভালোভাবে কাজ করতে পারবেন। মন শান্ত থাকবে। যোগব্যায়াম করার পর অবশ্যই সূর্য প্রণাম করবেন। এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। অনেকেই কিন্তু বদহজম এড়াতে খালি পেটে যোগ ব্যায়াম করেন।

  • দুপুর

অনেকেই দুপুরে খাওয়ার আগেও কিন্তু যোগ ব্যায়াম করেন। এতে আপনার খিদে একটু বেশি পাবে। দুপুরে খাওয়ার পর যদি আপনি ঘুমান তাহলে ঘুম কিন্তু ভালো হবে। দুপুরে যোগ ব্যায়াম করার পর অবশ্যই উষ্ণ গরম জল খাবেন। এতে আপনার কোনও গ্যাস অম্বলের সমস্যা থাকবে না। পেশি খুব সতেজ থাকবে। এমন অনেকেই রয়েছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠার পর শরীরে তেমনভাবে জোর পান না, তাই তাঁরা সকালে ব্যায়াম সঠিকভাবে করতে পারেন না। তবে দুপুরে খাওয়ার তিন থেকে চার ঘণ্টা আগে ব্যায়াম করবেন। এতে আপনার পেশি কিন্তু আরও উন্নত হবে।

  • সন্ধ্যে

যদি আপনি সন্ধ্যের সময় যোগ ব্যায়াম করেন তাহলে আপনার সারাদিনের ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। মন সতেজ থাকবে। মানসিক চাপ কমবে । শরীর শিথিল থাকবে। এতে আপনি রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারবেন। ব্যায়াম করার দু'ঘণ্টা আগে খাবেন এবং ব্যায়াম করার ৪০ থেকে ৪৫ মিনিট পর জল খাবেন।

  • কী বলছেন বিশেষজ্ঞরা

তবে বিশেষজ্ঞদের মতে, ভোরবেলা অর্থাৎ গোধূলি বেলায় ব্যায়াম করতে পারেন, তাহলে কিন্তু সবথেকে বেশি উপকার পাওয়া যায়। এতে শরীর একদমই ফিট থাকবে। তবে যোগ ব্যায়াম করার সময় সম্পর্কে কোনও বাধ্যবাধকতা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+