৮ মার্চ কেন পালন করা হয় নারী দিবস? জানুন এই বিশেষ দিনের ইতিহাস, থিম সম্পর্কে

প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। এই দিনটি পালনের পিছনে অনেক উদ্দেশ্য রয়েছে। যেমন- লিঙ্গ বৈষম্য, তাদের সম্মান জানানো, কখনও যেন তাদের কারোর কাছে অবহেলিত না হতে হয়। যদিও নারীদের সম্মান জানাবার জন্য কোনও দিনের প্রয়োজন হয় না।

তবুও এই বিশেষ দিনটি কিন্তু শুধু তাদের জন্যই। তবে কেন পালন করা হয় নারী দিবস? এর পেছনে লুকিয়ে রয়েছে কোন ইতিহাস, কেন ৮ মার্চেই পালন করা এই বিশেষ দিন, চলতি বছরের থিম কী?

Women s Day

ছবি সৌজন্য- pexels

কবে থেকে শুরু হয়েছে এই বিশেষ দিনটি?

১৯৭৫ সালে ৮ মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল এই দিনটি। আর এই দিন থেকেই পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। তার ঠিক ২ বছর পর অর্থাৎ ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পারিষদ দেশগুলোতেও ৮ মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করে। তবে নারী দিবস নিয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস, যা হয়তো অনেকেরই অজানা।

ইতিহাস

১৯০৯ সালে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। পুরুষতান্ত্রিক সমাজের নারীরা তাদের নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। যেখানে নারীদেরও তাদের সমান অধিকার দেওয়া হতো। তবে এই পথ কি খুব সোজা ছিল?

আন্তর্জাতিক নারী দিবস কিন্তু বিংশ শতাব্দীতে আমেরিকা ও ইউরোপের শ্রমিক আন্দোলনের সময় শুরু হয়েছিল। তবে সেই সময় এই আন্দোলনের নাম কিন্তু নারী দিবস ছিল না, পরে সেই নাম হয় নারী দিবস। শোনা যায়, এই আন্দোলনের সময় মহিলারা তাদের কাজের জায়গায় সময় নির্ধারণের দাবি জানিয়েছিলেন। এবং বিশ্ব যুদ্ধের প্রতিবাদের সময় রাশিয়ান মহিলারা প্রথমবারের মতো নারী দিবস পালন করেছিলেন। প্রথমবারের মতো পুরুষ, মহিলাদের মধ্যে অধিকারের পার্থক্যের বিরুদ্ধে নারী দিবস পালন করা হয়েছে।

কেন এদিনেই পালন করা হয়?

নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে কেন প্রতিবছর ৮ মার্চ নারী দিবস পালন করা হয়? এর পেছনে একটি কারণ রয়েছে। ১৯০৯ সালে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করা হয়েছিল অর্থাৎ ১৯১০ সালের সমাজতান্ত্রিক আন্তর্জাতিক সম্মেলনে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে মহিলাদের ভোট দেওয়ার অধিকার ছিল না। ১৯১৭ সালের রাশিয়ান মহিলারা ধর্মঘটেও নামেন। নারীরা কিন্তু তাদের ভোট দেবার ব্যবস্থাও করেন। আর সেসময় ওই সময়কালে কিন্তু রাশিয়ান জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হতো। সেই ক্যালেন্ডার অনুসারে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার করেছিল ২৩ ফেব্রুয়ারি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ওই দিনটি পড়েছিল ৮ মার্চ। তাই এদিনেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

থিম কী

প্রতিবছর নারী দিবসের একটি বিশেষ থিমের ওপর নির্ভর করে পালন করা হয় চলতি বছরও কিন্তু থিম রয়েছে। এই বছর নারী দিবসের থিম হলো 'অ্যাক্সিলারেট অ্যাকশন’। সকল নারীদের সমান অধিকার, সমতা, ক্ষমতা দেওয়া, তাঁদের ক্ষমতায়েনের উপর ভিত্তি করে কিন্তু এই থিম তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+