মনোযোগ বাড়ানো থেকে মানসিক চাপ কমাতে স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ান আপনিও!
চলতি বছর ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী। আর এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সকলে। ১৫ অগাস্ট আকাশে রঙবেরঙের ঘুড়ি ওড়ে। যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেই উড়িয়ে থাকেন।
জাতীয় পতাকা তুলেই কিন্তু অনেকে ঘুড়ি ওড়াতে শুরু করেন। আর এই ঘুড়ি ওড়ালে শরীরও কিন্তু বেশ ভালো থাকে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকবে ফুসফুসও। জানুন ঘুড়ি ওড়ানোর সঙ্গে স্বাস্থ্যের কী কী সম্পর্ক রয়েছে।

- ওজন কমে
আপনি কি জানেন। ঘুড়ি ওড়ালে ওজন কমে। যেমন অনেকেই রয়েছেন, যারা ১৫ অগাস্ট মন প্রাণ দিয়ে ঘুড়ি ওড়ান। ঘুড়ি ওড়ানোর সময় আপনার পেশি কিন্তু খুব সক্রিয় থাকবে। যা শরীরের জন্য খুব ভালো। এটা ব্যায়ামের সমান। যা আপনার শরীরে ক্যালোরি পোড়াতে সাহায্য করবে। ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে
ঘুড়ি উড়ানোর জন্য আপনাকে সূর্যের আলোয় দাঁড়াতে হবে। আর এই সূর্যের আলোর থেকে আপনি প্রচুর পরিমাণে শরীরে ভিটামিন ডি পাবেন। যা আপনার শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করবে। এতে আপনার শরীরও কিন্তু ফিট থাকবে ও শক্তি পাবেন।
- মনোযোগ বাড়বে
ঘুড়ি ওড়ানোর জন্য প্রচুর মনোযোগের প্রয়োজন। তাই এই সময় আপনাকে ঘুড়ি ওড়ানোর দিকেই মনোযোগ দিতে হবে। অন্য কোনও দিকে মাথা দিলে চলবে না। তাই ১৫ অগাস্ট ছাড়াও আপনি কিন্তু নিত্যদিন মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়াতে পারেন। কারণ এতে আপনার একাগ্রতা বাড়বে। আর শিশুদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়বে। তাই পারলে তাঁদের রোজ ঘুড়ি ওড়াতে দিন।
- মানসিক চাপ কমবে
মানসিক চাপ কমাতে আপনি ঘুড়ি ওড়াবেন। তখন আপনার উদ্বেগ, মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। আপনি মজা করে ঘুড়ি ওড়াবেন। তাই আপনার মাথায় কখনোই খারাপ চিন্তা আসবে না। মাথায় সব সময় ভালো চিন্তা আসবে। কারণ, মানসিক চাপ কমলে কাজের ইচ্ছা বাড়বে। সেই সঙ্গে শরীরও ভালো থাকবে।
- ফুসফুস ভালো থাকবে
ঘুড়ি ওড়ানোর কারণে আপনার ফুসফুস ভালো থাকবে। যেহেতু এসময় আপনার মুখটা আকাশের দিকে থাকবে। তাই ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন। এতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আপনার শরীরে পৌঁছে যাবে। যাতে কিন্তু আপনার শরীরে কখনোই অক্সিজেনের ঘাটতি হবে না। তাই ১৫ অগাস্টর পাশাপাশি আপনি কিন্তু অন্যান্য দিনগুলিতেও ঘুড়ি ওড়াতে পারেন।












Click it and Unblock the Notifications