ইফতারের জন্য তৈরি করুন এই মশলাদার, স্বাস্থ্যকর রেসিপিটি, কীভাবে বানাবেন
অত্যন্ত পবিত্র মাস রমজান মাস। শুরু হয়ে গিয়েছে রমজান মাস। এসময় সকলেই সেহরি ও ইফতার করেন। সারাদিন ক্ষুধার্ত থাকার পরে ইফতারের সময় যদি একটু সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হয়, তাহলে কিন্তু মন্দ হয় না।
আপনি কিন্তু ছোলা দিয়ে এই সুস্বাদু সহজ রেসিপি তৈরি করতে পারেন। এটি যে শুধু সুস্বাদু, তা নয়। এটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর। এই মশলাদার খাবারটি কীভাবে বানাবেন আপনি, বানাতেই বা কী কী উপকরণ লাগবে আপনার, জানুন।

ছবি সৌজন্য- pexels
এই খাবারটি বানাতে কী কী লাগবে
ইফতারে জন্য আপনি যদি এই মশলা চানাটি বানাতে চান, তাহলে লাগবে ছোলা, তেল, গোটা জিরা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাগুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টম্যাটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস আর ধনেপাতা।
কীভাবে বানাবেন
প্রথমে ছোলাগুলো সারারাত জলে ভিজিয়ে রেখে আপনি পরের দিন ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তবে ছোলার সঙ্গে কুকারে কিন্তু এক কাপ জল, সামান্য নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাগুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আপনি কিন্তু এই চানাটা সেদ্ধ করবেন।
তিন থেকে চারখানা সিটি মারার পর একটু বন্ধ করে রেখে দেবেন। অন্তত ১০ মিনিট এইভাবে ছোলাটা রেখে দেবেন। এতে কিন্তু সেদ্ধ খুব ভালো হয়। তবে ছোলা কিন্তু ভেঙেও যায় না।
তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে রেখে দেবেন। তারপরে গ্যাসে একটি কড়াই বসাবেন। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোঁড়ন দিন। জিরের সঙ্গে সঙ্গে আপনি টম্যাটো কুচি দিয়ে দিন। কাঁচালঙ্কা, ধনে পাতা দিয়ে ভালোভাবে সেগুলোকে হালকা করে ভাসতে থাকুন।
তারপর ছোলাগুলো দিয়ে দিন। তারপর তাতে সামনে পরিমাণ নুন, চিনি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন হালকা সোনালি রঙ এসে গেছে, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও নাড়বেন। তারপর যখন দেখবেন মাখা মাখা হয়ে এসেছে। তখন গ্যাস বন্ধ করে রেখে দিন। তারপর তাতে সামান্য লেবুর রস, সামান্য ধনেপাতা দিয়ে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মশলা চানা। এটি কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। যা খেতে কিন্তু অসাধারণ। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। তাই ইফতারে আপনি কিন্তু এই খাবারটি রাখতেই পারেন।












Click it and Unblock the Notifications