আপনি কি প্রায় সময়েই উদ্বেগ ও মানসিক চাপে ভোগেন, কীভাবে মিলবে রেহাই, জানুন

বর্তমান সময়ে, কাজের চাপে প্রায় সকলেরই মাথা যন্ত্রণা করে। আবার মানসিক চাপ যেন বাড়তে থাকে। আর মানসিক চাপের জন্য অনেকেই কিন্তু মাঝে মধ্যেই উদ্বেগের শিকার হন। আর মানসিক চাপ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু বড় রোগের ঝুঁকিও বাড়তে থাকে।

এতে কিন্তু শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। শরীর একদমই ভালো থাকে না। আপনি কি প্রায় সময়ই উদ্বেগ ও মানসিক চাপে ভোগেন, তাহলে তা প্রতিরোধ করতে এগুলি মানতে পারেন।

sad


কেন এই সমস্যা হয়

মানসিক চাপ ও উদ্বেগ অনেক কারণে হতে পারে। অফিসের চাপ কারোর বা কারোর প্রিয়জনের মৃত্যু কিংবা দুর্ঘটনা কিংবা কোনও জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবা, আবার অনেক সমস্যা জিনগত সমস্যার কারণেও এমন সমস্যা কিন্তু বাড়তে পারে। তবে এগুলি কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।

ক্যাফেইন জাতীয় খাবার

অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন জাতীয় জিনিস খেলেও উদ্বেগের শিকার হন ব্যক্তি। গবেষকরা বলছেন, ক্যাফেইন জাতীয় জিনিস খেলে স্নায়ুতন্ত্র খুব বেশি কাজ করে। ক্যাফেইন হৃদস্পন্দন, রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তাই এমন সমস্যার শিকার হলে ক্যাফেইন জাতীয় খাবার কমিয়ে দিন।

আত্মবিশ্বাস বাড়ান

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খুব খারাপ চিন্তা ভাবনা করলে মানসিক চাপ এমনিতেই বাড়বে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান। তাহলে মানসিক চাপ কমবে। উদ্বেগ কমবে। এতে আপনি কাজে এনার্জি পাবেন।

পুষ্টি সম্মত খাবার খাবেন

মানসিক চাপ কমাতে, উদ্বেগ কমাতে কিছু বিষয়ের দিকে আপনাকেও নজর দিতে হবে। যেমন- পুষ্টির ঘাটতি যেন শরীরে না থাকে, পুষ্টি সম্মত খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে মানসিক চাপ কমবে। অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন, সাঁতার কাটুন। যদি পারেন নিত্যদিন ভালোভাবে শ্বাস নিন। এতে কিছুটা হলে মানসিক চাপ কমবে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে থাকবে, শরীর ফিট থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+