ডায়েট করেও কমছে না ওজন? শরীরের বাড়তি মেদ কমাতে নিয়মিত খান এই খাবারগুলি

বিশ্বজুড়ে বর্তমানে মানুষ অতিরিক্ত ওজনের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। কারণ অতিরিক্ত ওজনই শরীরে নানান সমস্যার সৃষ্টি করে। ব্যস্ত জীবনেও অনেকেই কিন্তু কঠিন পরিশ্রম করার পরেও ডায়েট করেন। ওজন কমাবার জন্য চেষ্টা করেন।

তবে ডায়েট করে অনেকে ওজন কমাতে পারেন, তা কিন্তু নয়। তবে আপনি যদি খুব সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিত্যদিন এই খাবারগুলি খেতে পারেন। এতে দ্রুত কিন্তু আপনার শরীরের বাড়তি চর্বি কমবে। জানুন নিত্যদিনের কী কী খাবার খাবেন।

healthy food

  • রোজ স্যুপ খ্যান

আমরা সকলেই প্রায় একটু শক্ত ধরনের খাবার খেতে পছন্দ করি। যে কারণে হজম দেরিতে হয়। আর ওজন বাড়তে থাকে। তাই যতটা সম্ভব স্যুপ খাওয়ার চেষ্টা করুন। এতে শরীরে ক্যালোরির পরিমাণ কমবে। সেই শক্তি হজম শক্তি বাড়বে এবং আপনার বাতের কোনও সমস্যা থাকলে তাও দ্রুত কমে যাবে।

  • মূলো

শীতকালে প্রচুর পরিমাণে বাজারে মূলো পাওয়া যায়। আপনি ওজন কমাতে মূলো খেতেই পারেন। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। যা আপনার শরীরে ওজন বাড়তে দেবে না।

  • মিষ্টি আলু

মিষ্টি আলু খেলে পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর এটি খেলে খিদে বেশি পাবে না। আর খিদে না পেলে সম্ভবত আপনার কোনও খাবারের প্রতি চাহিদাও থাকবে না। যে কারণে ওজন খুব সহজেই কমবে।

  • সাইট্রাস ফল

ওজন কমাতে আপনিও ভরসা রাখতে পারেন সাইট্রাস জাতীয় যেকোনও খাবারের ওপর। যেমন- লেবু, কমলা লেবু, আমলকি ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার শরীরে ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও থাকবে আপনার। আবার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে। তবে এগুলো নিয়মিত খাবেন। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন। তাহলে অবশ্যই এই খাবারগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+