এই গরমে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে নিয়মিত খান এই ফলগুলি

এই ভ্যাপসা গরমে শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার। আর এসময় শরীর কিন্তু ডিহাইড্রেট হতে থাকে। আর সেই কারণেই ত্বক কিন্তু দফারফা অবস্থা হতে থাকে। আর উজ্জ্বল ভাবও কমে যায়। তাই এসময় ত্বকের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।

তাই এসময় এমন অনেক ফল রয়েছে সেগুলো যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে তো আপনার ত্বক উজ্জ্বল হবে। গরমকালের শরীরকে হাইড্রেট রাখতে ও ত্বক উজ্জ্বল রাখতে স্বাস্থ্যের যত্ন নিতে কোন কোন ফল নিত্যদিনের খাদ্য তালিকায় আপনি রাখবেন, জানুন।

Watermelon


পাকা পেঁপে

এই গরমের সময় প্রচুর পরিমাণে পাকা পেঁপে খাওয়ার চেষ্টা করুন। এতে প্রচুর পরিমাণে প্যাপাইন ও এনজাইম থাকে। যা আপনার ত্বকের জন্য খুব ভালো। ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, যদি আপনার ব্রণ থাকে তাও কিন্তু কমবে।

তরমুজ

গরমকালে তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও লাইকোপেন থাকে। যা ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। আপনার শরীরে কোলেজেন উৎপাদন করতে সাহায্য করবে।

আম

ফলের রাজা আম খেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি থাকে। যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এবং মুখের বলিরেখা কমাতেও সাহায্য করে। তবে প্রচুর পরিমাণে আম খাবেন না। এটা কিন্তু পেটের সমস্যা হতে পারে।

আনারস

আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ থাকে। যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, আপনার মুখে যদি কোনও কালো দাগ থাকে তাহলে কিন্তু সেটাও কমবে। এমনকি বার্ধক্য কমাতেও সাহায্য করে আনারস।

কিউই

কিউই ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গরমকালে কিউই ফল খেলে আপনার ত্বক ভালো থাকবে। ত্বকের উজ্জ্বলতা ফিরবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর ত্বককে নরম রাখতে সাহায্য করে এই ফল।

স্ট্রবেরি

স্ট্রবেরি খেতে খুব সুন্দর। স্ট্রবেরি স্বাদেও কিন্তু অসাধারণ। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এমনকি বলিরেখা কমাতেও সাহায্য করে। আর এই স্ট্রবেরি যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার ত্বক কিন্তু ডিহাইড্রেট হবে না।

কমলালেবু

কমলালেবু খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড থাকে। যা উজ্জ্বল রাখতে সাহায্য করে। কমলালেবু ত্বকের কালো দাগ তুলতে সাহায্য করে। গরমকালে যদি আপনার ত্বক তেলতেলে হয়ে যায় তাও কমাতেও কিন্তু আপনি রোজ খেতে পারেন এই ফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+