শীতকালে নবজাতককে সুস্থ রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে মানুন এই টিপসগুলি

শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই একটু কমতে থাকে। তাই এই সময়ে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। সেই সঙ্গে নবজাতকদেরও কিন্তু খুব সাবধানে রাখতে হয়। না হলে তাদের কিন্তু ঠান্ডা লেগে জ্বর, সর্দি- কাশি হওয়ার ঝুঁকিও ক্রমশ বাড়তে থাকে।

তাদেরও রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। তাই আপনি যদি শীতকালে নবজাতকদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান ও শরীর সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই এগুলো মেনে চলবেন। জানুন কী কী মানবেন আপনি।

breast feeding

  • মায়ের বুকের দুধ

নবজাতকদের মায়ের বুকের দুধ খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ। তাই মাকেও কিন্তু তার শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হয়। আর এই দুধ খেলে তাদের কিন্তু অ্যান্টিবডি ভালোভাবে তৈরি হবে।সেই সঙ্গে বড় রোগের ঝুঁকি কমবে। সেই সঙ্গে আর এই বুকের দুধ খেলে তবেই কিন্তু তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তাই ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে কিন্তু অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো খুব দরকার।

  • ঠান্ডা থেকে দূরে রাখুন

নবজাতককে এই শীতকালে ঠান্ডা থেকে দূরে রাখুন। কোনও ভাবেই যেন তার ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। সবসময় গরম জামা কাপড় পরাবেন। যদি শিশুকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যান, তাহলে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করুন। না হলে তার সর্দি কাশি লেগে যেতে পারে।

  • টিকা দিন

শিশুকে সময়মতো টিকা দিন। এতে তার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। না হলে যেমন হাম, চিকেন পক্স ও গুরুতর রোগের টিকা দিন। ডাক্তারের পরামর্শ মতন তাকে ওষুধ খাওয়াবেন। শীতকালে যাতে তাকে বড় কোনও রোগ ছুঁতে না পারে, তার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন। সর্দি, কাশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • এই খাবারগুলি শিশুকে খাওয়ান

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও সদ্যজাতকে সুস্থ রাখতে নিত্যদিন ফলমূল, শাকসবজি খাওয়ানোর চেষ্টা করুন। সেই সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়াবেন। এতে তার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। শিশুর বয়স ছয় মাস হলেই তাকে ফলমূল শাকসবজি খাবার চেষ্টা করবেন। শিশুকে কী কী খাওয়াবেন, না খাওয়াবেন তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+