নীরোগ থাকতে নিত্যদিন সকালে মেনে চলুন এই আয়ুর্বেদিক টিপসগুলি
আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয় সেগুলো যদি আপনি সকাল থেকে শুরু করে সারাদিন করতে পারেন, তাহলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। শুধু তাই নয় বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। দীর্ঘায়ু হবেন। সেই সঙ্গে কিডনি ভালো থাকবে। শরীর থাকবে হাইড্রেটও।
এতে আপনার ত্বক থেকে চুল কিন্তু উজ্জ্বল থাকবে। আপনি যদি নিত্যদিন সকালবেলা এই কাজগুলি করেন, তাহলে কিন্তু আপনার শরীর একদম ফিট থাকবে। এক কথায় আপনি নীরোগ থাকতে পারবেন, জানুন কী কী মানবেন আপনি।

ছবি সৌজন্য- pexels
ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন
আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন অর্থাৎ ভোর সাড়ে ৪ টে থেকে ৬ টার মধ্যে ঘুম থেকে উঠুন। এই সময় ঘুম থেকে উঠলে আপনার শরীর ভালো থাকবে, বড় রোগের ঝুঁকি কমবে। সারাদিন আপনার ক্লান্ত লাগবে না।
ঠান্ডা
ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। ঠান্ডা জল নিয়ে মুখ ধোয়ার পর এতে যদি পারেন আপনি গোলাপজল কিংবা ত্রিফলার জল দিয়ে চোখ, মুখ পরিষ্কার করুন। এতে ঠান্ডা জল ছিটিয়ে নিন চোখে। এতে আপনার মুখ ত্বক ভালো থাকবে। সেই সঙ্গে সারাদিন আপনি একদমই ক্লান্ত ভাব অনুভব করবেন না।
জিভ পরিষ্কার করুন
তারপর ব্রাশ করুন। ব্রাশ করার সময় অবশ্যই নিজের জিভ পরিষ্কার করবেন। জিভ পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জিভে অনেক বিষাক্ত পদার্থ থাকে। যা কিন্তু থেকে মুখে দুর্গন্ধ এবং অন্ত্রে নানান সমস্যা হয়। এমনকি পরবর্তীকালে এটি কিন্তু বড় রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
প্রাণায়ম করুন
এরপর আপনি প্রাণায়াম করুন। ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিন। অন্তত আধঘন্টা হলেও প্রাণায়াম করুন, তাহলে আপনার শরীরে অক্সিজেন ঢুকবে। আপনার শরীর সুস্থ থাকবে। ২০১৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন যোগ ব্যায়াম করেন। এতে ফুসফুস ভালো থাকে, তার শ্বাসকষ্টের সমস্যা কোনদিনও হয় না।
মশলা ভেজানো জল খান
নিত্যদিনকার খাদ্য তালিকায় রাখুন মশলা জাতীয় খাবার অর্থাৎ সকালবেলা আপনি কিন্তু হলুদ, আদা, গোলমরিচ মিশিয়ে সেই জল খেতে পারেন। এতে আপনার লিভার ভালো থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, যেহেতু এই মশলাগুলোতে অ্যান্টিইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনাকে বড় রোগের ঝুঁকি কমিয়ে দেবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেবে। শরীর সুস্থ রাখতে, বড় রোগের ঝুঁকি কমাতে মেনে চলুন এই আয়ুর্বেদিক টিপসগুলি।












Click it and Unblock the Notifications