মৃগী রোগ কী, কীভাবে এই রোগ নিয়ন্ত্রণে রাখবেন আপনি, জানেন?
মৃগী রোগ সম্পর্কে প্রায় কমবেশি সকলেই জানেন। এই রোগ মূলত খিঁচুনির রোগ। অর্থাৎ এই রোগে আক্রান্ত হলে ব্যক্তির বেশিরভাগ সময় খিঁচুনি আসে। এই রোগী মৃগী রোগী নামেই পরিচিত। মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যার কারণে এই রোগে বেশি আক্রান্ত হয় ব্যক্তি। আবার অনেকে সদ্যোজাত থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই রোগে আক্রান্ত থাকেন।
আবার অনেক সময় জিনগত সমস্যায় রয়েছে, এর মূলে। আবার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগলে, টিউমার হলে, স্ট্রোক হলে পরবর্তী থেকে সেখান থেকেও মৃগী হতে পারে। এটি একটি স্নায়বিক রোগ। আর এই রোগে আক্রান্ত হলে ব্যক্তির প্রায় সময় খিঁচুনি আসে। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে কী কী করবেন আপনি, জানুন।

- নিয়মিত ওষুধ খাবেন
মৃগী রোগীদের প্রথম ও প্রধান চিকিৎসাই হল মৃগী রোগ। চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেতে হবে। তবে কিন্তু খিঁচুনি কমবে। মাঝে মাঝে ওষুধ খেলে হবে না। আপনাকে কিন্তু নিত্যদিন নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে।
- মদ খাবেন না
এই রোগ যেহেতু খিঁচুনির, তাই ঘুমের অভাব, মানসিক চাপ, আলোর ঝলকানি কিংবা প্রচুর পরিমাণে মদ খেলেও এই রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই যদি আপনি এই রোগে আক্রান্ত থাকেন, তাহলে ভুলেও এগুলি করবেন না।
- ঘুমাতে হবে
এই রোগ নিয়ন্ত্রণে রাখতে প্রথমেই সঠিক জীবনযাত্রার ওপর নজর দিতে হবে অর্থাৎ সঠিকভাবে ঘুমোতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অর্থাৎ নিত্যদিন আট ঘন্টা ঘুমোতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। শ্বাস-প্রশ্বাসের অসুবিধা থাকলে, মানসিক চাপ থাকলে এই রোগের ঝুঁকি বাড়তে থাকে।
- আঘাত যেন লাগে
যখন আপনি হাঁটবেন কিংবা সাঁতার কাটবেন বা বড় কোনও কাজ করবেন অবশ্যই সাবধানে করবেন। কারণ দেখবেন আপনার শরীরে বা মাথায় যেন কোনও আঘাত না লাগে, কারণ মাথায় আঘাত লাগলে এই রোগের ঝুঁকি কিন্তু অনেকটাই বাড়ে।
- মানসিক চাপ
মৃগী রোগে আক্রান্ত থাকলে ব্যক্তির মানসিক চাপ বাড়তে থাকে। তাই এই সময়ে আপনাকে কিন্তু থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে নিয়মিত ডাক্তারের পরামর্শ মত ওষুধ খেতে হবে।
- মনোবল বাড়াতে হবে
মৃগী রোগীকে সর্বদাই তার মনোবল বাড়াতে হবে। সব সময় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। মনের জোর রাখলে মৃগীর রোগ থেকে অনেকটাই সুস্থ হওয়া যায়।












Click it and Unblock the Notifications