গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, দ্রুত সুস্থ হতে ভরসা রাখুন এই খাবারগুলির ওপর

গ্যাস্ট্রিকের সমস্যা নতুন কোনও সমস্যা নয়। এই সমস্যায় কমবেশি সকলেই ভোগেন। তবে কেন এই সমস্যা হয় জানেন? দীর্ঘদিন ধরে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু এই সমস্যা হওয়া খুব স্বাভাবিক।

এই সময় ভুগলে ব্যক্তির পেটে প্রায় সময় যন্ত্রণা হয়। তাই গ্যাস্ট্রিকের সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাছাড়া এই ঘরোয়া উপায়গুলি মানলে আপনি কিছুটা হলে সুস্থ থাকবেন, জানুন গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে কী কী খাবেন?

ছবি সৌজন্য- pexels

এগুলির মাধ্যমে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে পারেন। যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই খাবারগুলি খেতে পারেন। এতে কিন্তু এই সমস্যা কিছুটা হলেও কমবে।

  • লেবু জল, মধু

যদি আপনি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের মতন সমস্যা হতে পারে। আর তা থেকে বেরোতে আপনি নিত্যদিন লেবুর সঙ্গে সামান্য পরিমাণ নুন মিশিয়ে খালি পেটে খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে লেবু জল আর সামান্য মধু মিশিয়ে আপনি যদি খালি পেটে খান, আপনার গ্যাসের কোনও সমস্যা হবে না। এমন কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা থেকেও আপনি মুক্তি পাবেন।

  • গ্রিন টি

গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। এত প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও রয়েছে ফাইবার। যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। আর দীর্ঘদিন ধরে যদি আপনি দুধ চা খান তাহলেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। কারণ দুধ চা খেলে আপনার পেটে অ্যাসিড তৈরি হবে। তাই খালি পেটে সকালে ভুলেও দুধ চা খাবেন না। তার আগে কিছু খেয়ে নেবেন। আর যদি আপনি দুধ চায়ের পরিবর্তে গ্রিন টি খেতে পারেন, তাহলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • ইসবগুল

গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কিন্তু ইসবগুল খেতে পারেন। এটি গ্যাসের সমস্যা থেকে যে শুধু মুক্তি দেয়, তা নয়। এতে আপনার পেট ফোলার সমস্যা, বদহজমের সমস্যাও কমবে। আর এটি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়। এটি আপনি এক গ্লাস জলে দু’ চামচ মিশিয়ে খেতে পারেন। তবে অবশ্যই খালি পেটে খাবেন।

  • পাকা পেঁপে

পাকা পেঁপে খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়। এবং সেই সঙ্গে এতে প্যাপাইন নামক এক প্রকার এনজাইম থাকে। যা খেলে আপনার বদহজমের সমস্যা কমবে। গ্যাসের সমস্যাও কমবে। তাই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কিন্তু ভরসা রাখতেই পারেন এই ফলের ওপর। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+