পুজোর মরসুমে চুটিয়ে খাওয়া দাওয়া করেছেন? শরীর ডিটক্স রাখতে ও হজম শক্তি বাড়াতে কী করবেন
এমন অনেকেই রয়েছেন যারা শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীর চর্চা করেন। তারাও কিন্তু এই পুজোর সময় ডায়েট করতে ভুলে গেছেন। জমিয়ে খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। অর্থাৎ সদ্য কেটেছে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো। আর এই পুজোর মরসুম এবার শেষের পথে।
আর এই সময়ে সকলেই কিন্তু পুরনো ছন্দে ফিরতে চলেছেন। আছে তবে পুজোর রেশ কাটলেও মন কিন্তু এখনও সেই রেশ কাটিয়ে উঠতে পারছে না। কী করে শরীরকে ডিটক্স রাখবেন। হজম শক্তি বাড়াতে কিছু খাবার খাদ্য তালিকায় এখন থেকেই যোগ করুন। তবে কিন্তু শরীর সুস্থ থাকবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মতে, পাচনতন্ত্র ভালো রাখতে হালকা খাবার খাওয়ার কথা বলা হচ্ছে। সেই সঙ্গে ৮০ শতাংশ পুষ্টিকর খাবার এবং ২০ প্রক্রিয়াজাত খাবার খেলে অ্যাসিডিটি ও ফুড পয়েজনিংয়ের ঝুঁকি এড়াতে পারবেন। শরীরকে ডিটক্স রাখতে রোজ খান এই খাবারগুলি।
- প্রোবায়োটিক খাবার
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের মতে, প্রোবায়োটিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে আপনার শরীরে প্রোটিন ও ভিটামিনের ঘাটতি পূরণ হবে। তাছাড়াও আপনার ওজন কমতে শুরু করবে। যাতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও তা কমবে। তাই সেই কারণে আপনি নিত্যদিন দই, পনির, ইডলি আচার খাবেন।
- ফাইবারযুক্ত খাবার
যতটা পারবেন ফাইবার যুক্ত খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। যেমন মরসুমে ফল, শাকসবজি ইত্যাদিতে প্রচুর পরিমাণে খাবেন। এতে ফাইবার থাকে। এগুলি যে শুধু পরিপাকতন্ত্রের ভালো রাখতে সাহায্য করে তা নয়। ওজন কমাতেও সাহায্য করে। সেই সঙ্গে খিদে কমিয়ে দেবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে। তাই অবশ্যই আপেল, নাশপাতি, মটরশুঁটি, অ্যাভোকাডো, বাদাম, গোটা শস্য খাবেন।
- জল খাবেন
শরীরে যাতে জলের ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না। তাহলে কিন্তু শরীর দুর্বল লাগবে, ক্লান্ত লাগবে, কোষ্ঠকাঠিন্য সমস্যার শুরু হবে। পুষ্টিবিদদের মতে, নিত্যদিন ৪ লিটার জল খাবেন। এতে শরীরে জলের ঘাটতি পূরণ হবে। দুধ দিয়ে হলুদ খাওয়ার চেষ্টা করুন রাতে। যদি আপনি ঘুমাবার আগে দুধে হলুদ মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার ঘুমও খুব ভালো হবে।
- ব্যায়াম করুন
শরীরকে ডিটক্স রাখতে নিত্যদিন ব্যায়াম করুন। অন্তত আধঘন্টা হলেও ব্যায়াম করুন কিংবা বাইক চালান, জগিং করুন, কার্ডিও করুন। এতে শরীর সুস্থ থাকবে। মাংসপেশি মজবুত হবে। পুজোর সময় তেল ঝাল যুক্ত মশলাযুক্ত খাবার জন্য শরীরে যে ক্যালোরি তৈরি হয়েছে তা কমবে।
- তেল ও চিনি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন
তেল ও চিনি খাওয়া কমিয়ে দিন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের মতে, চিনি কিন্তু আপনার অন্ত্র ভালো রাখতে দেবে না। যে কারণে ডায়াবেটিসে হবার ঝুঁকি বাড়বে। সেই সঙ্গে তেলজাতীয় খাবার খাওয়া ছেড়ে দিন। এতে আপনার শরীরে ক্যালোরির পরিমাণ বাড়বে। শরীরকে ফুলিয়ে দেবে। সেই সঙ্গে অ্যাসিডিটির সমস্যাও হতে থাকবে।
- লেবু ও নারকেলের জল
যদি পারেন লেবু ও নারকেলের জল খাওয়ার চেষ্টা করুন । এতে প্রচুর উপকার পাবেন। শরীরকে ডিটক্স থাকবে। আপনি কিন্তু নিত্যদিন এটি খেতে পারেন।












Click it and Unblock the Notifications