বাড়ির অন্দরমহলে থাক নববর্ষের ছোঁয়া, ভোল পাল্টাতে মানুন এই বিশেষ টিপসগুলি
পয়লা বৈশাখ আসতে আর কিন্তু বেশি বাকি নেই। বাঙালির কাছে খুব বিশেষ একটি দিন। আর এদিন থেকেই বাংলা নববর্ষের সূচনা হয়। এদিন সকলেই নতুন নতুন জামা কাপড় পরেন। প্রিয় বন্ধু ,বান্ধবীদের সঙ্গে ঘুরতে যান, রেস্তোরাতে খেতেও যান।
তবে এই সময় অনেকের বাড়িতেই লক্ষ্মী ও গণেশের পুজো করার পাশাপাশি অনেক আত্মীয়দের আনাগোনা লেগে থাকে। এই পয়লা বৈশাখের সময় আপনি কিন্তু সুন্দরভাবে আপনার ঘর গুছাতে পারেন। কীভাবে আপনি আপনার ঘর গুছিয়ে রাখবেন, জানুন রইল টিপস।

ঝুল ঝেড়ে ফেলুন
পয়লা বৈশাখের আগেই আপনি কিন্তু আপনার বাড়িকে পুরো নতুন লুকে সাজিয়ে ফেলতে পারেন, যার জন্য প্রথমে আপনাকে বাড়ির সমস্ত ঝুল ঝেড়ে ফেলতে হবে। পুরো ঘরের কোনায় কোনায় পর্যন্ত ঝুল ঝেড়ে নেবেন। কোনও রকম নোংরা যেন ঘরে না থাকে।
বড় ঠাকুরের মূর্তি
আপনি আপনার বাড়িতে আপনার পছন্দের কোনও একটি ঠাকুরের বড় মূর্তি আনুন। এনিয়ে আপনার বাড়ির প্রবেশদ্বার থেকে একটু দূরে আপনি এসেই ঠাকুরকে প্রতিষ্ঠা করুন। ঠাকুরকে রাখুন। এতে দেখবেন আপনার ঘরের সৌন্দর্য কিন্তু বাড়তে থাকবে।
চাদর পরিবর্তন করুন
পয়লা বৈশাখের সময় বিছানার চাদর পরিবর্তন করুন অর্থাৎ বিছানায় একটু গাঢ় রঙের চাদর পাতুন। সঙ্গে বালিশের কভার গুলোরও পাল্টাতে ভুলবেন না।
হালকা রঙের পর্দা লাগান
ঘরের জানলা, দরজার পর্দা পাল্টে ফেলুন। হালকা রঙের পর্দা কিনতে পারেন বা হালকা রঙের পর্দা দিলে সে একটু কাজ করা পর্দা নেবেন। যাতে আপনার ঘর কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তবে পর্দার সঙ্গে যদি দেওয়ালের রঙ ম্যাচ খায়, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই পাল্টে যায়।
সোফা ও কুশানের ওয়ার পাল্টান
যদি আপনার বাড়িতে সোফা থাকে, তাহলে সোফার ও কুশানের ওয়ারগুলো পাল্টে ফেলুন। এতে দেখবেন আপনার ঘরের শো অনেকটাই পাল্টাচ্ছে। যদি পারেন তার জায়গায় আপনি কিন্তু বেতের মোড়া রাখতে পারেন। এতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে।
শোপিস রাখুন
আপনার ডাইনিং রুমে নানা রকমের শোপিস রাখতে পারেন। এতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তবে কোনও যুদ্ধ মারামারির ছবি রাখবেন না। এতে কিন্তু পরিবেশ নেতিবাচক হতে থাকে।
বইয়ের র্যা ক রাখুন
বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের বইয়ের র্যা ক পাওয়া যায়। আপনিও পয়লা বৈশাখের আগে একটা বইয়ের র্যা ক কিনে নিন। সেই সঙ্গে আপনার ঘরের কোনও কোনায় রেখে বই রাখতে পারেন। এগুলিতে আপনার বইগুলো কিন্তু সুন্দরভাবে গোছানো থাকবে। আবার দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে।












Click it and Unblock the Notifications