চুটিয়ে খাচ্ছেন বাটার মিল্ক, নিত্যদিন খেয়ে ঠিক করছেন তো আপনি?
গরমকাল পড়তেই সকলেই কিন্তু বাটার মিল্কের উপর ভরসা রাখেন। কারণ বাটার মিল্ক খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে শরীর কিন্তু ঠান্ডা থাকে। শুধু তাই নয়, বাটার মিল্ক খেলে পেট অনেকক্ষন ভর্তি থাকে।
আপনি যদি নিত্যদিন বাটার মিল্ক খান, তাহলে কিন্তু আপনার শরীরে নানান সমস্যা হতে পারে। প্রচুর পরিমাণে বাটার মিল্ক খাওয়ার কিন্তু নানান পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যা হয়তো আপনারা অজানা। জানুন বেশি বাটার মিল্ক খেলে আপনার কী কী ক্ষতি হতে পারে।

হজমের সমস্যা
বাটার মিল্ককে ল্যাকটোজ থাকে, তাই প্রচুর পরিমাণে বাটার মিল্ক খেলে আপনার হজমের সমস্যা হবে। পেট ফেঁপে যেতে পারে। পেটের সমস্যা হবে। এমনকি বমি পর্যন্ত হতে পারে। তাই প্রচুর পরিমাণে বাটার মিল্ক খাওয়া এড়িয়ে চলুন।
অ্যালার্জি হবে
প্রচুর পরিমাণে বাটার মিল্ক খেলে অ্যালার্জি হতে পারে। এর থেকে আমবাত, চুলকানি, শরীরে ফোলাভাব হতে পারে। এমনকি অনেকের শ্বাসকষ্টের সমস্যাও হয়। তাই বাটার মিল্ক প্রচুর পরিমাণে খাবেন না। এতে কিন্তু আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে, তাহলে বাটার মিল্ক খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
অ্যাসিড রিফ্লেক্স
বাটার মিল্ক খেলে অ্যাসিড রিফ্লেক্স হবে। এতে অনেকের অ্যাসিড হয়, বুক জ্বালাপোড়া হয়, বুক জ্বালা করে, গিলতে অসুবিধা হয়, পেট জ্বালা করে, গলার কাছে জ্বালাজ্বালা ভাব থাকে।
ওজন বাড়ে
অনেকেই কিন্তু ওজন কমাতে বাটার মিল্ক খান, তবে বেশি পরিমাণে বাটার মিল্ক খেলে আপনার শরীরে ফ্যাট বাড়তে থাকবে। ওজন বাড়তে থাকবে। তাই যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রনে রাখতে চান তাহলে এটি বেশি খাবেন না।
কিডনিতে পাথর হবে
বেশি পরিমাণে বাটার মিল্ক খেলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাবে। অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম বেড়ে গেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। জয়েন্টে ব্যথা হবে, এমনকি ধমনীতে সমস্যা হবে। তাই আগেই সাবধান হোন আপনি। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে বাটার মিল্ক খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications