জানেন কি আপনার জুতোই আপনাকে অসুস্থ করে তুলতে পারে? কীভাবে ঝুঁকি এড়াবেন

জুতো ছাড়া হাঁটার কথা ভাবতেই পারেন না কেউ। তবে এই জুতোই কিন্তু অনেক সময় আপনার শরীর খারাপের কারণ হতে পারে। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। আপনি যদি জুতো সংক্রান্ত এই ভুলগুলি করেন, তাহলে আপনাকেও গুনতে হতে পারে মাশুল! জানুন কোন কোন ভুল এড়িয়ে চলবেন।

আমরা শরীর সুস্থ রাখার জন্য যেমন পরিষ্কার খাবার দাবার খাই। ঠিক তেমনই পা পরিষ্কার রাখতে জুতো পরি। তাই জুতো সংক্রান্ত এই ভুলগুলি করলেই শরীরের উপকার হওয়ার থেকে ক্ষতি হতে পারে বেশি।

shoes


নোংরা, ভেজা জুতো পরবেন না

নোংরা, ভেজা জুতো কখনোই পরবেন না। এতে ছত্রাক, ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এতে আপনার পায়ের তলা ও নখে অনেক সমস্যা হতে পারে। তাছাড়া অনেক সময় আমাদের পায়ে ঘাম হয়। আর যা থেকে কিন্তু অনেক সময় ছত্রাক জন্মে যায়। আর সেই জুতোই যদি আপনি না ধুয়ে ব্যবহার করতে থাকেন, তাহলে আপনার পায়ে চুলকানি, জ্বালাপোড়া আবার দুর্গন্ধেরও সৃষ্টি হতে পারে।

বাইরের জুতো

জুতো দিয়েই কিন্তু আপনার ঘরে ব্যাকটেরিয়া, ভাইরাস ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ জুতো পরে যখন আপনি বাইরে যান, তখন সেখানকার ব্যাকটেরিয়া সেই জুতোর সাহায্যেই আপনার ঘরে চলে আসতে পারে। এতে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। শুধু আপনি যে অসুস্থ হবেন, তা নয় আপনার পরিবারের লোক অসুস্থ হতে পারেন।

ফ্লু ও ভাইরাসে আক্রান্ত

কোলাই, সালমোনেলা জাতীয় ব্যাকটেরিয়া মূলত জুতোর মাধ্যমেই কিন্তু ঘরে প্রবেশ করে। আর একারণে পেট সংক্রান্ত নানান সমস্যা দেখা দেয়। এমনকি ব্যক্তিও পেটের সমস্যায় আক্রান্ত হতে পারে। ফ্লু ও ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোগ প্রতিরোধের ক্ষমতা কমে

তাছাড়াও হাসপাতাল, পাবলিক টয়লেট থেকে রাস্তা থেকেও অনেক সময় কিন্তু ভাইরাস চলে আসে আপনার জুতোয়। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে কিন্তু দুর্বল করে দিতে পারে। এর কারণে আপনি বড় রোগেও আক্রান্ত হতে পারেন।

পরিষ্কার জুতো পরুন

বাইরের জুতো পরে কখনোই ভুলে ঘরে ঢুকবেন না। এতে ভাইরাসের ঝুঁকি বাড়তে পারে। যদি আপনি ঘরে জুতো পরেন, তাহলে সেই জুতো আলাদা করুন। ছত্রাকের বৃদ্ধি কমাতে, ভাইরাসের ঝুঁকি এড়াতে পরিষ্কার ও শুকনো জায়গায় জুতো রাখুন। পরিষ্কার ও শুকনো জুতো পরুন।

রোদুরে জুতো শুকিয়ে নিন

যদি আপনার জুতো ভিজে যায় কিংবা আপনার প্রায় সময় ঘাম হয়, তাহলে সেই জুতো আপনি কিন্তু রোদুরে শুকিয়ে নিন। পায়ে ঘাম হওয়া এড়াতে আপনি সুতির মোজা পরুন। ভেজা জুতো কখনোই পড়বেন না। এতে আপনার পায়ের সমস্যা বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+