HMPV ভাইরাস থেকে কীভাবে শিশুকে রক্ষা করবেন, জানুন উপসর্গ
বেশ কয়েক বছর ধরে করোনা নিয়ে বিশ্ববাসী উদ্বেগ, ভয়ে ভয়ে কাটিয়েছে। তার রেশ কাটতে না কাটতেই ফের নতুন এক ভাইরাস নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিশ্ববাসী। ক্রমেই চিনে দাপট বাড়াচ্ছে রহস্যময় এই ভাইরাসের। হিউম্যান মেটাপনিউমোভাইরাস, যাকে HMPV ভাইরাস বলা হয়। যা নিয়ে চিকিৎসক মহলেও কিন্তু বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে বেঙ্গালুরু, নাগপুর, তামিলনাড়ু, আহমেদাবাদ থেকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR -এর রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে দুটি, আহমেদাবাদে একটি, নাগপুরে দুটি এবং তামিলনাড়ুতে দুটি কেস ইতিমধ্যে ধরা পড়েছে।

- কী বলছেন স্বাস্থ্য মন্ত্রী
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, HMPV ভাইরাস নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ হাজার সালে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। যা নিয়ে সেই সময়ও জানিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন ছিল। তিনি আরও বলেন, করোনার মতো এই ভাইরাসের প্রাদুর্ভাবের তেমন কোনও ঝুঁকি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।
- HMPV ভাইরাস কী
আপনি কি জানেন, হিউম্যান মেটাপনিউমোভাইরাস কী? এই ভাইরাস হলে মূলত সর্দি-কাশির মতন সমস্যার সৃষ্টি করে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির যদি বাড়াবাড়ি হয়, তাহলে তার কিন্তু নিউমোনিয়া, হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও শ্বাসকষ্টের সমস্যা হয়।
- কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি
১৪ বছরের কম বয়সী শিশু এবং বয়স্ক ব্যক্তির এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবথেকে বেশি। তাছাড়াও যে সকল ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কম তারা কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খুব বাড়াবাড়ি হয়ে যায় নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট কানের সমস্যা দেখা দিতে পারে।
- কীভাবে শিশুকে সাবধানে রাখবেন
এই ভাইরাসের এখন পর্যন্ত তেমন কোনও ভ্যাকসিন বের হয়নি। তাই সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় আপনার শিশুকে অত্যন্ত যত্ন করে রাখতে হবে। শিশুদের অত্যন্ত সুরক্ষায় রাখা দরকার। না হলে শিশু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে! কীভাবে আপনার শিশুকে সাবধানে রাখবেন, জানুন।
- সাবান দিয়ে বারবার হাত ধোয়ার চেষ্টা করুন। আপনার শিশু বাড়ি বা স্কুল থেকে এলে কিংবা বাইরে থেকে হাত ধুয়ে দিন।
- যদি কোনও ব্যক্তির হাঁচি-কাশির সম্ভাবনা থাকে, তার সামনে না যাওয়াই ভালো।
- যদি আপনি হঠাৎ অসুস্থ বোধ করেন কিংবা শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- বাড়ি থেকে বাইরে বেরোলেই মাস্ক পরুন। জমায়েত এলাকায় যাওয়া এড়িয়ে চলাই ভালো।
- বারবার মুখ, চোখ, নাকে স্পর্শ করা এড়িয়ে চলুন।
- অন্যদের সঙ্গে খাবার ভাগ করে খাবেন না। এতে কিন্তু এই রোগের ঝুঁকি বাড়তে পারে। এই ভাইরাসের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন।












Click it and Unblock the Notifications