শরীরে ভিটামিন ডি-য়ের ঘাটতি হলে কীভাবে বুঝবেন আপনি
শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের কিন্তু খুব প্রয়োজন, তার মধ্যে একটি হল ভিটামিন ডি। শরীরে খুব গুরুত্ব এটি। সূর্যের রশ্মি থেকে শরীরে তৈরি হয় ভিটামিন ডি। তবে বর্তমানে বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিটামিন ডিয়ের অভাব ভোগেন। ভিটামিন ডিয়ের অভাব যদি শরীরে থাকে তাহলে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে।

কীভাবে শরীরে তৈরি হয় ভিটামিন ডি
বলা হয়, সূর্যের আলো থেকে মানবদেহে ভিটামিন ডি তৈরি হয়। তবে বর্তমান সময় আমরা বেশিরভাগ মানুষই অফিসের ভেতর কাজ করি বা ওয়াক ফ্রম হোম করে থাকি, যার কারণে আমরা সর্বদাই সূর্যের আলোয় আসতে পারি না , তাই আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হয় না। এমন অনেক খাবার আছে যেগুলি খেলে শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়।

লক্ষণ গুলি কী কী
তবে যদি আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব থাকে, তাহলে বুঝবেন কীভাবে, শরীরে এমন অনেক লক্ষণ আছে যেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি হচ্ছে, জানুন সেগুলি কী কী।

হাড়ে ব্যথা হয়
বলা হয়, যদি কোনও ব্যক্তির শরীরে ভিটামিন ডি প্রতি মিলিলিটারে ৩০০ নেনোগ্রামের কম হয়, তখন কিন্তু বলা হয় যে আপনার ভিটামিন ডির অভাব হচ্ছে শরীরে। যদি আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব হয় তাহলে কিন্তু আপনার হাড়ে ব্যথা হবে। আপনার ঘাড়ে এতটাই ব্যথা হবে, যে হাত পা নাড়াতে কিন্তু আপনার কষ্ট হবে।

পেশী দুর্বল হতে থাকে
আপনার পেশীগুলি ক্রমশ দুর্বল হতে থাকবে ভিটামিন ডিয়ের অভাবে। তাই আপনার সঙ্গেও যদি এমন হয় তাহলে আপনি কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ভিটামিন ডি আছে এমন খাবারগুলি খাদ্য তালিকায় রাখুন।

শরীর ক্লান্ত হতে থাকে
যে সকল ব্যক্তির ভিটামিন ডিয়ের অভাব আছে, শরীরে কিন্তু ক্রমশ ক্লান্ত হয়ে পড়েন। কাজে তাদের তেমন মনোযোগ থাকে না, তারা একটু শুয়ে পড়তে চান। শরীরে তাদের তেমন জোর পান না। কাজে শক্তি কমতে থাকে।

ভিটামিন ডিয়ের অভাবে শ্বাসকষ্ট হয়
যাদের শরীরে ভিটামিন ডিয়ের অভাব থাকে তাদের ক্রমশই চুল পড়তে থাকে। ডিমের কুসুম, রেডমিড, কড লিভার অয়েল এগুলি কিন্তু ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করে। যাদের প্রচন্ড পরিমাণে ভিটামিন ডিয়ের অভাব থাকে, তাদের কিন্তু অনেক সময় খিচুনি বা শ্বাসকষ্ট হয় আবার রিকেট হতে দেখা যায় শিশুদের, তাঁদের পা পর্যন্ত বেঁকে যায়, শরীরে নানান অসুবিধার সৃষ্টি হয়।

ত্বক ফ্যাকাসে হয়ে যায়
যে সকল ব্যক্তির শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডিয়ের অভাব আছে তাদের কিন্তু অনেক সময় খিদেও খুব একটা পায় না। শুধু তাই নয় ত্বকের রং অন্যরকম হতে থাকে অর্থাৎ ত্বক ফ্যাকাসে হতে থাকে। তাই এথেকে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি হয়েছে।

ঘুমের ব্যাঘাত ঘটে
যে সকল ব্যক্তির শরীরে ভিটামিন ডিয়ের অভাব রয়েছে তারা খুব ক্লান্ত হয়ে ঘুমানোর পরেও তাদের শরীর ঘুমের ব্যাঘাত ঘটে। মাঝে মধ্যে তাদের শরীর অস্থির হতে থাকে। তাই রাত্রিবেলাও তাদের ঘুম থেকে উঠে পড়তে হয়।

মাড়ি দুর্বল হয়ে যায়
যে সকল ব্যক্তির শরীরে ভিটামিন ডিয়ের অভাব রয়েছে, তাদের মাড়ি খুব দুর্বল হয়। তাদের দাঁত অনেক সময় পড়ে যায়। আবার দাঁতে ব্যথা অনুভব হতে থাকে । এগুলি থেকে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব রয়েছে।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications