করবা চৌথ উৎসব আরও বিশেষ করতে আপনিও বানান এই বিশেষ রেসিপিটি

হিন্দুধর্মে করবা চৌথের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন এই উৎসব। এদিন মহিলারা নির্জলা উপোস করে স্বামীর মঙ্গল কামনা উপোস করেন। তারপর চাঁদ দেখে তবেই কিন্তু স্বামীর হাতে জল খেয়ে এই উপোস ভাঙেন। এই বিশেষ দিনে আপনি কিন্তু বাড়িতে এই সুন্দর রান্নাটি করতে পারেন। জানুন কীভাবে করবেন ও কী তৈরি করবেন?

করবা চৌথের দিন বাড়িতে আপনি করতে পারেন পকোড়া কারি। যা তৈরি করতে লাগবে বেসন, জল, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হিং, জিরে, সরষে। পাকোড়া তৈরি করতে লাগছে বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জল। কীভাবে তৈরি করবেন, জানুন। এই বিশেষ দিনে আপনার বাড়ি থেকে যে অতিথিরা আসবেন, তাদেরকে কিন্তু এই খাবারটি আপনি খেতে দিতেই পারেন।

karwa chauth

কীভাবে বানাবেন, দেখুন। প্রথমে একটি পাত্রে আপনি বেসন, কাঁচা লঙ্কা, ধনেপাতা নুন ভালোভাবে মেখে নেবেন। তারপরে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করুন। তারপর তা পকোড়ার আকারে গড়ে নিন। তারপর সেটি গরম তেলে ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে ভেজে নিন। তারপর অন্য একটি পাত্রে দই ও জল ভালোভাবে ফেটিয়ে নিন।

তারপর আবার একটি পাত্র গ্যাসে বসিয়ে আপনি এই মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। দেখবেন যেন দই আপনার পাত্রে না লেগে যায়। মিশ্রণটি ফুটতে শুরু করলে আপনি আগে থেকে যে পকোড়াগুলো দিয়ে রেখেছেন সেগুলি কিন্তু দিয়ে দিন অন্তত পাঁচ থেকে ছয় মিনিট ফুটলে তৈরি হয়ে যাবে পকোড়া কারি।

যদি আপনি কোনও উপোস বা বিশেষ দিন ছাড়া তৈরি করেন তাহলে কিন্তু একটু আদা, রসুন পেঁয়াজও দিতে পারেন। তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আবার এই পকোড়া তৈরি করতে আপনি গাজর, ফুলকপিও দিতে পারেন বা সামান্য ধনেপাতা কুচিও দিতে পারেন। যাতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+