দুপুরে খাবার পর ক্লান্ত লাগে, এক নিমেষে অলসতা দূর করতে খান এই চা, জানুন উপকারিতা
এমন অনেকেই রয়েছেন, যারা সারাদিন কাজ করলেও ক্লান্ত হন না। তবে দুপুরবেলা যখন তারা খেয়ে দেয়ে আবার কাজে বসেন, তখন কিন্তু খুব ক্লান্ত বোধ করেন, অলস লাগে তাঁদের। কাজের ক্ষমতা তাদের কমতে থাকে।
এই সময় তাদের শরীর ভীষণ খারাপ লাগে। তাই সেই সব ব্যক্তিরা যদি এই অলসতা কাটাতে চান, তাহলে নিত্যদিন এই চাটি আপনি খেতে পারেন। কীভাবে বানাবেন এই চা, জানুন। অলসতা ও ক্লান্তভাব কমাতে লেমন জোয়ান চা খেতে পারেন। লেমন জোয়ান চা কীভাবে বানাবেন ও বানাতেই বা কী কী লাগবে, জানুন।

- বানাতে কী কী লাগবে
লেবু জোয়ান চা বানাতে লাগবে, লেবু, জোয়ান, গরম জল, নুন গোলমরিচ, মধু, ব্ল্যাক সল্ট
- কীভাবে বানাবেন
কীভাবে বানাবেন- প্রথমে দু’ কাপ জলে কিছুটা জোয়ান মিশিয়ে তারপরে তা ভালোভাবে ফুটতে দিন। তারপরে ব্ল্যাক সল্টও মিশিয়ে নিন। তারপর গোলমরিচগুঁড়ো সামান্য দিয়ে দিন তাতে। তারপর ভালোভাবে জলটা ফোটাতে থাকুন। তারপরে দিয়ে দিন সামান্য পরিমাণ মধু। সেই সঙ্গে চা পাতা দিয়ে ভালোভাবে ফোটাতে থাকুন। তাহলেই তৈরি হয়ে যাবে লেমন জোয়ান চা।
- উপকারিতা
এই চা খেলে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমবে। তাছাড়া যদি আপনার হজমের সমস্যা থাকে, তা থেকেও দ্রুত বের হতে পারবেন। মাথা ব্যথা ও কমবে। এমনকি পেট ঠান্ডা থাকে। কাজের এনার্জি আরও বাড়তে থাকবে। ঘুমের কোনও ক্ষতি হবে না।
- ঘুম কি ভালো হয়
যদি আপনার ঘুম ভালো হওয়াতে চান অর্থাৎ রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে চান এবং অলসতা দূর করতে চান তাহলে নিত্যদিন এই চা খেতে পারেন। এই চাতে অ্যামাইনো অ্যাসিড থাকে। তাছাড়াও থাকে প্রোটিন ও কার্বোহাইড্রেট।
ক্যালোরি কমাতে সাহায্য করে এই চা। তাই নিত্যদিন এই খেলে আপনার ঘুম ভালো হবে। শরীর থেকে ক্যালোরি পুরবে। খাবার দ্রুত হজম হবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই চা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications