শিশুকে বাইরের খাবার না দিয়ে বাড়িতে আপনি বানিয়ে দিন চিপস থেকে চকোলেট বিস্কুট
শিশুরা চিপস, নানান ধরনের বিস্কুট থেকে মশলাদার খাবার খেতে ভালোবাসে। প্রতিদিন বাচ্চা স্কুল থেকে এসেই কিন্তু চিপস, নানা ধরনের বিস্কুট খাওয়ার জন্য প্রচন্ড বায়না করে। চিপস পেলে কিন্তু প্রচন্ড খুশি হয় তারা। আর এমন অনেক বাচ্চা রয়েছে যারা রাস্তাতেই চিপস বা মশলাদার খাবার খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়।
এই সব খাবার খেলে শিশুদের কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়। বমি হয়, পেটে ব্যথা হয়। তাই শিশুকে বাইরের খাবার খাওয়ার আগে সতর্ক থাকুন। তাঁকে আপনি তৈরি করে দিন চিপস থেকে চকোলেট বিস্কুট। কীভাবে বানাবেন, বানাতেই বা কী লাগবে, জানুন।

- চকোলেট বিস্কুট
বেশিরভাগ কিন্তু সকল বাচ্চাই চকোলেট বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে। তাই আপনি বাচ্চাকে বাড়িতে তৈরি করে দিতে পারেন চকোলেট বিস্কুট। তার জন্য প্রথমে আপনাকে ১০০ গ্রাম মত জলের বোতল নিতে হবে। তাতে গরম জল নিতে হবে। তাতে সামান্য কিছু চকোলেট দিয়ে সেটাকে গলিয়ে নিতে হবে।
আপনি এক চামচ চিনির গুঁড়ো নিন, ভ্যানিলা এসেন্স দিয়ে নিন। তাতে সামান্য পরিমাণ ময়দা, এক চামচ কোকো পাউডার, সামান্য বেকিং পাউডার দিন। বেকিং পাউডার দিয়ে আপনি সামান্য পরিমাণ ক্রিম দিন। মাখন ভালোভাবে মিশিয়ে নিন তার ওপরে। তারপর একটি ট্রেতে আপনি কিছুটা মাখন লাগিয়ে নিন।
আপনি যে পেস্টটা তৈরি করেছেন তা ছোট ছোট বিস্কুটের আকারে দিয়ে দিন ট্রেতে। তারপর কিছুক্ষণ বেক করে নিন। তাহলে কিন্তু হয়ে যাবে আপনার চকোলেট বিস্কুট। এটা খেতেও বেশ সুন্দর লাগে।
- চকোলেট কোকোনাট বার
অনেক বাচ্চাই কিন্তু চকোলেট কোকোনাট বার খেতে ভীষণ ভালোবাসে। তাই আপনি আপনার সন্তানকে এটা বাড়িতেই বানিয়ে দিতে পারেন। কীভাবে বানাবেন-যার জন্য প্রথমে আপনাকে নারকেল গুঁড়ো, কনডেন্স মিল্ক, চকোলেট নিতে হবে। কনডেন্স মিল্ক, নারকেল গুঁড়ো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিন।
তারপরে ফ্রিজে এক ঘন্টা রাখুন। তারপর নারকেল, দুধ এবং চকোলেট ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে চকোলেট কোকোনাট বার। স্বাদে অসাধারণ এটি। যা বাড়ির সকলেই খেতে পারবেন।
- চিপস
চিপস খেতে ভালোবাসে প্রায় সকল বাচ্চাই। শুধু যে বাচ্চারাই টিপস খেতে ভালোবাসে, তা নয়, বয়স্ক ব্যক্তিরাও কিন্তু চিপস খেতে ভালোবাসেন। চিপস আপনি খুব সহজ পদ্ধতিতেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তাই বড় বড় আলু নেবেন। আলু নিয়ে তার খোসা ভালোভাবে ছাড়িয়ে গোল গোল করে পাতলা পাতলা করে আলু কেটে নিন।
তারপর তাতে সামান্য পরিমাণ নুন আর একটু জলে অন্তত দশ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে আলুগুলোকে ভালোভাবে একটু ফুটিয়ে নিন তারপরে জল থেকে আলুগুলো তুলে একটি পাতলা কাপড়ে ভালোভাবে শুকাতে দিন। জল শুকিয়ে গেলে একটা অন্য কড়াইয়ে কিছুটা তেল নিয়ে ভালোভাবে গরম করুন তেল।
তেল গরম হয়ে গেলে আপনি আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আলুর চিপস। তারপর পরিবেশন করার আগে আপনি এর ওপরে সামান্য নুন আর চাট মশলা দিয়ে দিতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে।












Click it and Unblock the Notifications