ঝোল, কষা ছেড়ে এবারের ভাইফোঁটায় দাদার পাতে দিন চিকেনের এই সুস্বাদু রেসিপিটি
প্রতিবছর ভাইফোঁটার জন্য অপেক্ষা করে থাকেন ভাই বোনেরা। এই বিশেষ দিনে দাদাদের মঙ্গল কামনায় ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করেন সকলে। এই ভাইফোঁটায় আপনি কিন্তু আপনার দাদাকে পছন্দ সই চিকেন খাওয়াতে পারেন।
তবে এবার চিকেনের ঝোল, কষা ছেড়ে দাদাকে ভাইফোঁটায় পাতে দিন চিকেন ভিন্দালু। তাছাড়া এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। সেই সঙ্গে সুস্বাদুও বটে! কীভাবে বানাবেন, এই রেসিপিটি কীভাবেই বা বানাবেন, জানুন।

- বানাতে কী কী লাগবে
চিকেন ভিন্দালু বানাতে লাগছে মুরগির মাংস, নুন, টক দই, বড় মাপের পেঁয়াজ, সাদা তেল, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, গোটা জিরে, গোটা গোলমরিচ, আদা, রসুন, গোটা, ধনে, ভিনেগার।
- কীভাবে রান্না করবেন
প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ১০ মিনিট ভিনেগারে ভিজিয়ে রেখে দিন। তারপর আদা, রসুন, দারচিনি, গোলমরিচ, জিরে, ধনে সব মশলাগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিন। এরপর মাংসে পরিমাণ মতো নুন এবং যে মশলাটা আপনি পেস্ট করেছেন সেগুলো দিয়ে অন্তত তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন।
তারপর একটি কড়াইতে সাদা তেল নিয়ে ভালোভাবে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে তাতে কুচানো পেঁয়াজ, সামান্য নুন দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। যখন দেখবেন পেঁয়াজের রঙ পরিবর্তন হতে শুরু করেছে। সে সময় মশলা মাখানো মাংস দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নিয়ে কষতে থাকুন।
তারপর কড়াইয়ে ঢাকা দিয়ে দিন। যখন দেখবেন মাংস থেকে জল বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আপনি মাংসটা কোষতে থাকবেন। তাতে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিন। যতটা আপনি গ্রেভি রাখবেন, ততটাই কিন্তু গরম জল দেবেন, তার বেশি দেবেন না।
জল দেবার পর মাংস ভালোভাবে ফুটিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার চিকেন ভিন্দালু। আপনি রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন এই চিকেন ভিন্দালু।












Click it and Unblock the Notifications