শীতে ঠোঁট ফাটা রুখতে বাড়িতে সহজ উপায়ে বানান এই লিপবাম, কারা ব্যবহার করবেন না
শীত পড়তেই সকলের শরীর কিন্তু প্রায় শুষ্ক হতে শুরু করেছে, সেই সঙ্গে ঠোঁটও শুকিয়ে যাচ্ছে। হাত-পায়ে টান ধরছে। শরীর ফাটতে শুরু করেছে। আর এই সমস্যায় ভোগেন অনেকেই। আর এই সময়ে অনেকের ঠোঁট ফেটে প্রচুর রক্ত বের হতে থাকে।
অনেকের ঠোঁট ফেটে প্রচুর রক্ত বের হতে থাকে বা ফাটা ঠোঁটে আপনি শীতকালে কিন্তু এই নিজেই ঘরে তৈরি করে বিটের লিপবাম মাখতে পারেন। এটি তৈরি করা খুব সহজ। আর তাছাড়াও বিটে কিন্তু প্রচুর উপকার। যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কীভাবে তৈরি করবেন বিটের লিপবাম। বানাতে কী কী লাগবে, জানুন।

- বানাতে কী কী লাগবে
বিটের লিপবাম বানাতে লাগবে বিট, নারকেল, তেল, মাখন, ভিটামিন ই তেল ইত্যাদি।
- কীভাবে বানাবেন
প্রথমে বিট ভালোভাবে কেটে কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে সেই বিটকে ভালোভাবে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিন। তারপরে একটি পাত্রে নারকেল তেল, মাখন, ভিটামিন ই, তেল দিয়ে সেই বিট ভালোভাবে মিশিয়ে নিন। তারপর অল্প আঁচে ভালোভাবে এই উপকরণটি নাড়াচাড়া করুন। এরপরে একটি ছোট পাত্রে ঢেলে এটিকে ঠান্ডা হতে দিন।
তাহলে খুব সহজে তৈরি হয়ে যাবে আপনার লিপবাম। এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। আপনি নিত্যদিন ঠোঁটে লাগাতে পারেন লিপবাম। এতে একদমই ঠোঁট ফাটবে না। সেই সঙ্গে ঠোঁটের উজ্জ্বলতাও কিন্তু বজায় থাকবে। ঠোঁটে মাখলে আপনার ঠোঁট ময়েশ্চারাইজ থাকবে। সেই সঙ্গে নরম থাকবে, ঠোঁটফাটার সমস্যা থেকে বাঁচবেন।
- কী কী উপকার হয়
এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল থাকে। যা ঠোঁটের পুষ্টি জোগাতে সাহায্য করবে। তাছাড়াও এটি কিন্তু আপনার ঠোঁটের ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার ঠোঁটের জন্য খুব ভালো। লাগালে আপনার কোনও ক্ষতি হবে না।
- কারা লাগাবেন না
যদি আপনার ত্বকে অ্যালার্জি থাকে বা বিট খেলে অ্যালার্জি হয়, তাহলে কিন্তু ঠোঁটে এই লিপবাম লাগাবেন না। আপনি তিন থেকে চার মাস ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন এটি। তার বেশি নয়। আর শীতকালে নিয়মিত ভালোভাবে মুখ ধুয়ে তারপরেই কিন্তু এই লিপবাম লাগাবেন।












Click it and Unblock the Notifications