Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপপ্রবাহ কীভাবে হার্টের ওপর প্রভাব ফেলে? হার্টের রোগীরা কীভাবে সতর্ক থাকবেন

যেভাবে গরম বাড়ছে, তাতে দিনেরবেলা ঘরের বাইরে বেরোনো কষ্টকর হয়ে যাচ্ছে সকলের! আর তাছাড়া এই সময় হার্ট অ্যাটাক থেকে হিট স্ট্রোকের ঝুঁকিও রয়েছে। বিশেষত যারা হার্টের রোগী কিংবা যারা বড় রোগে আক্রান্ত তাদের কিন্তু এই গরমের সময় প্রচন্ড সাবধানে থাকা উচিত।

না হলে শরীরের নানান সমস্যা হতে পারে। তাছাড়াও এই সময় শরীরকে কখনোই জলশূন্য হতে দেবেন না অর্থাৎ শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না। বেশিক্ষণ রোদে থাকবেন না। এতে শরীরে ক্রমশ খারাপ হতে পারে।

summer

তাপপ্রবাহের ফলে কি হার্টে চাপ পড়ে

শুধু তাই নয়, যারা হার্টের রোগী তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো উচিত নয়। কারণ তাপপ্রবাহ কিন্তু আপনার হার্টের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে।

কেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি?

প্রবল তাপপ্রবাহের কারণে যখন শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, তখন কিন্তু শরীরের অঙ্গগুলিতে অক্সিজেন গ্রহণ করতে সমস্যা হয় আর হার্টকে আরও বেশি পরিশ্রম করতে হয়। যে কারণে কিন্তু অনেক সময় স্বাভাবিক ক্ষেত্রে দুই থেকে তিনগুণ বেশি হৃদস্পন্দন বেড়ে যায়। যে কারণে অনেকের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

শরীর ডিহাইড্রেট হতে দেবেন না

তাই হার্টের রোগীরা এই গরমকালে অত্যন্ত সাবধানে থাকার চেষ্টা করুন। কারণ এই প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে আপনার শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে। যে কারণে প্রচুর পরিমাণে জল আপনাকে খেতে হবে। না হলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

হার্টের রোগীরা কেন সাবধানতা অবলম্বন করবেন

এই তাপ্রবাহের ফলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিংবা হার্টের উপর যে চাপ পড়ে তা কিন্তু একজন ব্যক্তির জন্য অত্যন্ত মারাত্মক। বিশেষত, যাদের হার্ট খুব দুর্বল তাদের কিন্তু এই হার্টের উপর চাপ পড়বে। যা কিন্তু অত্যন্ত খারাপ। বিশেষজ্ঞদের মতে, রক্ত সঞ্চালনের সময় অনেক সময় তাদের হার্টের ওপর চাপ পড়ে।

ঘামের কারণ

গরমকালে হার্টকে বেশি পরিশ্রম করতে হয়, তাহলে কিন্তু হৃদরোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর যেহেতু গরমকালে প্রচুর ঘাম হয়, সেই কারণে শরীর ডিহাইড্রেট হতে থাকে। আর যে কারণে হার্টের রোগীদের কিন্তু শরীরে নানান সমস্যা হয়।

রক্ত কেন জমাট বাঁধে

গরমকালে যখনই শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। সেই সময় যাদের হার্ট দুর্বল তাদের কিন্তু রক্ত ঘন হয়ে উঠবে ও রক্ত জমাট বাঁধতে থাকবে। যে কারণে ব্যক্তির তখন হার্ট অ্যাটাকের কিংবা স্ট্রোকের সম্ভাবনা বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।

যারা এই ওষুধ খান

যে সকল ব্যক্তিরা প্রসাবের সমস্যার ওষুধ খান কিংবা কিংবা হার্টের ওষুধ খাচ্ছেন তারা কিন্তু এই গরমের সময় খুব সাবধানে থাকবেন। তারা প্রচুর পরিমাণে জল খাবেন। না হলে আপনাদের দেহে অতিরিক্ত ঘাম হবে। যাতে আপনার শরীর যেমন ক্লান্ত হবে। যা কিন্তু আপনার শরীরে জল শূন্যতার সৃষ্টি হবে।

কোন রোগের ঝুঁকি বাড়ে

বিশেষজ্ঞের মতে প্রচুর পরিমাণে ঘামের কারণে শরীর জল শূন্য হওয়ার পাশাপাশি শরীরের সোডিয়াম পটাশিয়াম ও কমতে থাকে। যে কারণে আপনার শরীর ক্রমশ দুর্বল হতে থাকবে। সেই সঙ্গে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও বাড়তে থাকবে।

কিডনি ও হার্টের রোগী

হার্টের রোগীদের এই তাপ্রবাহের সময় যেন শরীরের জল কখনোই শূন্য না হয় অর্থাৎ শরীর যেন ডিহাইডেট না হয়, সেদিকে লক্ষ্য রাখা খুব দরকার। তাই এসময় প্রচুর পরিমাণে জল খাবেন। তাছাড়াও যারা হৃদরোগ, কিডনির সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই সময়ে প্রচুর জল খাওয়া দরকার।

রোদুরে বেরোবেন না

যারা প্রস্রাবের সমস্যায় ভুগছেন কিংবা প্রস্রাব সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন তারা কিন্তু এই সময়ে জল খাওয়ার পাশাপাশি রোদুরে ঘরের বাইরে বেরোবেন না, বিকেল পর্যন্ত ঘরে থাকারই চেষ্টা করুন। সেই সঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে নিজেকে রাখুন। যতটা ঘাম এড়িয়ে চলা যায়, সেটাই দেখুন। এই সময়ে আপনার বাইরে খাবার, এমনকি তেলমশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। কারণ এতে হজমের সমস্যা হয়। আর যা অনেক সময় হার্টের ওপর চাও সৃষ্টি করে।

কী কী মানবেন

তাপপ্রবাহ হৃদযন্ত্রের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। যা কিন্তু একজন ব্যক্তির জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। তাই এই ঝুঁকি কমাতে আপনাকে শরীর হাইড্রেট রাখতে হবে। তাই আর এই গরমে ঘরের বাইরে বেশিক্ষণ সময় কাটাবেন না। যতটা পারবেন হালকা খাবার খাবেন। ঠান্ডায় থাকার চেষ্টা করুন। বেশি রোদেও একদম থাকবেন না। এটা কিন্তু হার্ট অ্যাটাকের ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনি। যদি আপনার গরমে প্রচন্ড শরীর খারাপ হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+