Health Tips: ভুলেও কাঁচা খাবেন না, পুষ্টিগুণ পেতে এই সবজিগুলো রান্না করেই পাতে রাখুন
আমরা সকলেই প্রায় নিত্যদিন ভাতের পাতে ডাল, তরকারির, মাছ-মাংসের সঙ্গে রোজ একবাটি করে স্যালাড রাখি। স্যালাড খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ ঢুকবে, স্যালাড বলতেই আমাদের প্রথমেই মনে আসে শশা, গাজর, টম্যাটোর কথা। তবে আমরা অনেক সময়েই কিন্তু স্যালাডে মাশরুম, মটরশুঁটিও ব্যবহার করে থাকি। এগুলি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।
তবে আমরা নিজেদের সুস্থ রাখার জন্য স্যালাড খাই ঠিকই , তবে এমন অনেক সবজি আছে যেগুলি কিন্তু রান্না করে খেলে শরীরে বেশি পুষ্টিগুণ ঢোকে। রান্না করে যদি এই সবজিগুলি আপনি খান তাহলে আপনি বেশি উপকার পাবেন, আবার এই সবজিগুলি রান্না না করে কাঁচা খান তাহলে পরিপাকতন্ত্রের ওপরেও খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে উপকারের থেকে ক্ষতি বেশি হতে পারে। দেখুন কোন কোন সবজি ভালোভাবে রান্না করে খাবেন।

- পালংশাক
পালংশাকে যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে তা আমরা সকলেই জানি। এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, তাছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। পালংশাক খুব ভালো করে রান্না করে খাবেন। তবেই কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ ঢুকবে। তাছাড়াও পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড, যা আপনার আয়রন শোষণে বাধা দেয়। তাই আপনি এটি ভালো করে রান্না করে খাবেন।
- মিষ্টি আলু
আমরা কমবেশি সকলেই মিষ্টি আলু খেতে ভালোবাসি। আবার এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু মাঝে মধ্যেই কচি মিষ্টি আলু কাচাও খান। তবে এটি খাওয়া খুব একটা ভালো নয়, গবেষণায় দেখা গেছে, সিদ্ধ মিষ্টি আলুতে বেশি পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। তাই মিষ্টি আলু আপনি কাঁচা খাওয়ার থেকে সেদ্ধ করে খাবেন। এটি আপনার শরীরের জন্য খুব ভালো।
- মাশরুম
মাশরুমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাছাড়াও থাকে এরগোথিওনিন। মাশরুম রান্না করার সময় এরগোথিওনিন ভেঙে জটিল যৌগ তৈরি হয়। তাই একে ভালো ভাবে রান্না করে খেতে হয়। না হলে আমাদের শরীরে কোষের ক্ষতি করে, এটি যদি আপনি না রান্না করে খান তাহলে আপনার বার্ধক্য খুব তাড়াতাড়ি নেমে আসবে। মাশরুম কেটে আপনি অনেকক্ষণ গরম জলেও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তবেই কিন্তু খাবেন। এটি খেলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
- মটরশুঁটি
শীতকালে মটরশুঁটি আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি, আমরা শুধু যে মটরশুঁটি রান্নায় খাই তা কিন্তু নয়। আমরা সকলেই প্রায় কাঁচা মটরশুঁটি খেয়ে থাকি শীতকালে। এতে প্রচুর পরিমাণে লেকটিন থাকে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে ঠিকই, তবে রান্না করেই মটরশুটি খাওয়া ভালো। তবেই কিন্তু আপনি পুষ্টিগুণ পাবেন। ভালো ভাবে রান্না না করে খেলে আপনার হজম ক্ষমতা আসতে কমতে থাকবে, পেটের সমস্যাও কিন্তু হবে।
- বেগুন
আমরা সকলেই রান্না করেই খাই বেগুন ঠিকই। তবে গবেষণায় দেখা গেছে, বেগুন খুব ভালো করে সেদ্ধ করে তবেই খাবেন। ভালোভাবে রান্না না করে বেগুন খেলে আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে। বেগুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।












Click it and Unblock the Notifications