Health Tips: রাতে বিছানায় ফোন চার্জ দিয়ে ঘুমানো কতটা বিপদজনক?
বর্তমান সময়ে মোবাইল ছাড়া এক পাও চলতে পারেন না কেউই। মোবাইল আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত মোবাইল সকলেই ব্যবহার করে থাকেন। মোবাইল আমরা সব সময়ই ঘাটতে থাকি, তবে এই অভ্যাস কিন্তু অত্যন্ত খারাপ।
আবার মোবাইল পাশে রেখেও ঘুমিয়ে পড়েন অনেকে, শুধু তাই নয় মোবাইলে চার্জ যাতে সকালবেলা উঠে পূর্ণ থাকে, তার জন্য অনেকেই মোবাইল বিছানার পাশে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। এটি শরীরের জন্য অত্যন্ত খারাপ। এরকম ভাবে ঘুমালে বিপদ আসতে পারে আপনার জীবনেও, কী কী বিপদের সম্মুখীন হতে পারেন আপনি, দেখুন।

আগুন ধরে যেতে পারে
মোবাইল বিছানায় রেখে চার্জ দেওয়া খুব খারাপ কারণ এতে মোবাইল আগুন ধরে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। মোবাইল গরম হওয়ার কারণে মোবাইলে আগুন লাগতে পারে। অনেকেই বালিশ, কম্বলের নিচে মোবাইল রাখেন, এটি কিন্তু খুব খারাপ। এতে খুব ফোন গরম হয়ে গিয়ে ফোন ফেটে যেতে পারে এবং আপনার শরীরের উপর তা ক্ষতিকারক প্রভাব ফেলবে।
ফোন গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে
যখন আপনি ফোন চার্জ দেবেন তখন কোনও কাঠের উপরে চার্জ দেওয়ার চেষ্টা করুন। মোবাইল বালিশ, কম্বলের ওপর চার্জ দেবেন না, কারণ ফোন যখন আপনি চার্জ দিচ্ছেন সেতি কারেন্টে দিচ্ছেন, এই কারণে ফোন অনেক সময়ে গরম হয়ে যায়, ফোন বালিশের তলায় ঢুকিয়েও যদি আপনি চার্জ দেন তাহলে তা বেশি পরিমাণে গরম হয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
ক্যানসারের ঝুঁকি বাড়বে
যখন আপনার মোবাইল ফোন চার্জ দেবেন খুব সাবধানে চার্জ দেবেন। কারণ এর থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হয় অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি থেকে বের হওয়া ক্ষতিকারক প্রভাব আপনার শরীরে পড়তে পারে। এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই রাতে ঘুমানোর সময় কখনোই বিছানায় মোবাইল নিয়ে শোবেন না। ক্যানসার ঝুঁকি আরোও বাড়িয়ে দেয়, এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়।

ঘুমের ব্যাঘাত ঘটতে পারে
আপনি রাতে বিছানার পাশে মোবাইল চার্জ দিয়ে শোন, তাহলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কারণ অনেক সময় ফোনে নোটিফিকেশন কারণে ফোন বা ফোনে আওয়াজ হওয়ার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
ফোনে বারবার নীল আলো জ্বলে ওঠে, তা নোটিফিকেশন আসতে পারে বা আপনাকে কেউ ম্যাসেজ করলে এমন হতে পারে। ফোনে আলো বারবার জ্বলে উঠলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। তবে এই আলো কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়, তাই রাতে ফোন চার্জ দিয়ে কখনোই ঘুমাবেন না।












Click it and Unblock the Notifications