Health Tips: মানসিকভাবে সুস্থ থাকতে আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই খাবারগুলি
সবসময় সকলের মন যে ভালো থাকবে বা কাজের ইচ্ছা থাকবে তা কিন্তু একদমই নয়। মন ভালো রাখার জন্য আমাদের নিত্যদিন অনেক কিছু করতে হয়, আবার মানসিক চাপ কমাতে হয়। মন মতন কাজ করতে হয়, তবেই কিন্তু মন ভালো থাকে।
তবে এমন অনেক খাবার রয়েছে যেগুলি খেলে আপনার মানসিকভাবে আপনি কখনোই ভালো থাকবেন না, আবার মানসিক চাপও বাড়তে থাকবে, জানেন কোন কোন খাবার খেয়ে অজান্তেই আপনি আপনার নিজের সমস্যা নিজেই ডাকছেন, সেই সঙ্গে বাড়াচ্ছেন মানসিক চাপ, দেখুন সেগুলি কী কী।

- কফি
মানসিকভাবে সুস্থ থাকতে আপনি কিন্তু প্রচুর পরিমাণে কফি খাবেন না। যেহেতু কফিতে ক্যাফেইন থাকে, তাই এটি বেশি খেলে শরীর এমনিই ভালো থাকে না। সারাদিনে একবার খেতে পারেন, তবে এর থেকে বেশি কফি একদমই খাবেন না। এতে পেটে নানান সমস্যা দেখা দিতে পারে। এমন কি বাড়ে দুশ্চিন্তাও, এতে আপনার ঘুমেরও কিন্তু ব্যাঘাত ঘটবে।
- চর্বিযুক্ত খাবার
বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন, কারণ বেশি চর্বিযুক্ত খাবার খেলে আপনার শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকবে। এতে আপনার ওজন হু হু করে বাড়বে, আর ওজন বাড়লে কাজের ক্ষমতা এমনিতে মানুষের কমে যায়। সেই সঙ্গে আপনার মস্তিষ্ক কিন্তু সঠিকভাবে কাজ করবে না, তাই আগেই সাবধান হন।
- মদ
বর্তমানে তরুণ সম্পদের মধ্যে কিন্তু মদ খাওয়ার প্রবণতা বাড়ছে, তবে এটি কিন্তু একদম শরীরের জন্য একদমই ভালো নয়, যেহেতু এতে চিনি থাকে, সেই ক্ষেত্রে এটি বেশি খেলে কিন্তু আপনার ওজন বাড়বে, সুগার হওয়ার সম্ভাবনা থাকবে। এমন কি হবে আপনি মানসিকভাবে কখনোই সুস্থ থাকতে পারবেন না, বাড়বে মানসিক চাপও, তাই খাওয়ার আগে নিজেই সতর্ক হোন।
- প্রক্রিয়াজাত খাবার
বর্তমানে আমাদের আমরা সকলেই এতটাই ব্যস্ত থাকি, যে রান্না করা খাবারের থেকেও বেশি প্রক্রিয়াজাত খাবার ও বাইরের ফাস্টফুডের ওপর ভরসা রাখতে হয়। তাই এটি কিন্তু অবিলম্বেই বন্ধ করা উচিত, না হলে পেটের সমস্যার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে মানসিক চাপও। যেমন- প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভালো নয়। এটি খেলে আপনাদের শুধুমাত্র ওজন বাড়বে বা অন্ত্রের সমস্যা দেখা দেবে তা কিন্তু নয়, বাড়বে মানসিক চাপও। তাই এগুলি খাওয়ার আগে আগেই সচেতন হোন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications