Health Tips: ব্রেকফাস্টে ভুলেও এই খাবারগুলি একদম খাবেন না, কিন্তু কেন, জানেন
সকালের ব্রেকফাস্টে দিকে আমাদের সকলেরই নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ দিনের শুরুতে আপনি পেট ভরা খাবার আপনাকে খেতে হবে। যাতে সারাদিন আপনি শরীরে এনার্জি থাকে। খালি পেটে এমন অনেক খাবার আছে যেগুলো একদমই ছোঁবেন না।
সেগুলি খেলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। শুধু তাই নয়, এতে আপনার শরীর খারাপ হবে। বদহজম, অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, জলখাবারে কোন কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয়।

- তৈলাক্ত খাবার
তৈলাক্ত খাবার কোনও খাবার ব্রেকফাস্টে রাখবেন না। যেমন- পুরি, কচুরি, পরোটা, লুচি ইত্যাদি খাবার না খাওয়াই সকালে ভালো, কারণ এগুলোতে তেলের পরিমাণ বেশি থাকে। খালি পেটে এগুলি খেলে আপনার শরীরে নানান রকম রোগ হবার সম্ভাবনা থাকবে। এগুলি খেলে আপনার ওজন বাড়বে। তেলের পরিমান শরীরে বাড়বে। শুধু তাই নয়, রক্তচাপের মাত্রা বাড়তে থাকে ।এমনকি ডায়াবেটিস টুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়বে।যারা হৃদরোগে আক্রান্ত তারা কিন্তু কখনোই এই ধরনের খাবার সকাল বেলা খাবেন না।
- চা বা কফি
এমন অনেকেই রয়েছে যারা সকালবেলায় ঘুম থেকে উঠে চা বা কফি খান, তবে এটি কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। এতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। আর ক্যাফেইন শরীরের জন্য ভীষণ খারাপ। গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন যদি আপনি খালি পেটে রোজ সকালবেলা খান তাহলে আপনার রক্তের শর্করার মাত্রা ৫০ শতাংশ বেড়ে যায়। আর যা কিন্তু আপনার শরীরের জন্য খুব খারাপ। তবে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা ব্রেকফাস্ট করার পর তবেই কিন্তু চা বা কফি খাবেন।
- ফলের রস
খালি পেটে কখনোই ফল বা ফলের রস খাবেন না। এগুলি কিন্তু শরীরের জন্য ভালো না। এতে আপনার শরীরে রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে। আপনি কোন কিছু খেয়ে তবেই ফল খাবেন। সকালবেলা সবজি সেদ্ধ, ডিম সেদ্ধ ইত্যাদি খেতে পারেন।
- দই
আপনি খালি পেটে কখনোই দই খাবেন না। এটি একটি প্রোবায়োটিক খাবার। এটি সকাল বেলা খালি পেটে যদি আপনি খান তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আবার গ্যাস, অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। পাকস্থলীতে নানান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
- ময়দার রুটি
ময়দার রুটি, পাউরুটি কখনোই সকালে খাবেন না। আমরা সকলেই প্রায় কাজের তাড়াহুড়োর জন্য সকালবেলা পাউরুটিতে জেলি বা মাখন লাগিয়ে খাই, এটি স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তবে পাউরুটি আপনি খেলে পরে খাবেন এবং কারণ একটি পাউরুটিতে ১ গ্রাম ফ্যাট ও ৬৭ গ্রাম ক্যালোরি থাকে। এটি খেলে মোটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওজন হুহু করে বাড়তে থাকে।












Click it and Unblock the Notifications