Health Tips: শক্তি পেতে ও শারীরিক দুর্বলতা কাটাতে পাতে রাখুন এই স্বাস্থ্যকর ব্রেকফাস্টগুলি

আমাদের সকলের ব্রেকফাস্টে কি রাখা হবে বা কী খাব, তা নিয়ে একটা সমস্যা থাকে। কারণ সকালবেলা অনেকেই তেল মশলা জাতীয় জিনিস খাওয়া উচিত নয়। এগুলো শরীরের জন্য বড্ড ক্ষতিকারক।

তাই স্বাস্থ্যকর ব্রেকফাস্টগুলি যদি আপনি নিত্যদিন খান তাহলে কিন্তু আপনার শরীর দুর্বল হবে না, শরীর সুস্থ থাকবে শক্তিও পাবেন। দেখুন কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখবেন।

Health Tips

  • ওটস দিয়ে সবজি খেতে পারেন

আপনি রোজ সকালে গাজর, মটরশুঁটি ইত্যাদি ওটস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। শুধু তাই নয়, এগুলি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। খিদেও বেশি পাবে না। সেই সঙ্গে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

  • পনিরের চিলা খেতে পারেন

আপনি আরোও রোজ সকালে যদি পারেন ব্রেকফাস্টে রাখুন পালংশাক ও পনিরের চিলা। এটি খেতে কিন্তু ভীষণ সুন্দর। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ পনির এবং পালংশাকে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড়ের জন্যও খুব ভালো। সেই সঙ্গে ত্বকও কিন্তু খুব ভালো থাকবে।

  • মেথি

মেথি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি পারেন রোজ সকালবেলা মেথির পরোটা খেতে পারেন। এটি খেতেও কিন্তু ভালো, এটি খেলে আপনার শরীর কখনোও দুর্বল হবে না।

  • পোহা


পোহার নাম আমরা সকলেই শুনেছি, এটি অনেকে খান আবার অনেকে খান না। এটি খাওয়া সকলের জন্য খুব ভালো খাবার। এটি আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে ও শরীরও সুস্থ থাকবে।

  • ডিম

প্রোটিনের সব থেকে ভালো উৎস হল ডিম, আপনি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন ডিমের পরোটা বা ডিম সেদ্ধ। তারপর ডিম পাউরুটি খেতে পারেন। এগুলি স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এটিকে খেলে কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।

  • মটরশুঁটি

যদি আপনি হাড় মজবুত রাখতে চান এবং অস্টিওপোরোসিস এবং বাতের ব্যথার ঝুঁকি কমাতে চান তাহলে অবশ্যই রোজ পাতে রাখুন মটরশুঁটি, এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, কে, সিলিকন থাকে। শরীরে এগুলির ঘাটতি পূরণ করবে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।

  • গুড়

শীতকালে রোজ খান গুড়, এটি খেলে শরীর সুস্থ থাকবে। আপনার বুকে যদি পুরনো কফ থাকে তাও কিন্তু টেনে বার করবে। শীতকালে যেহেতু রোগপ্রতিরোধের ক্ষমতা কমতে থাকে, তাই যদি শরীর সুস্থ রাখতে চান এবং সতেজ থাকতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন গুড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+